ময়দান আপডেট: অ্যাসেজের ইতিহাসেও নয়া রেকর্ড গড়েছে পারথ। মাত্র দুইদিনের মধ্যেই শেষ হয়ে গিয়েছে পারথে আয়োজিত ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার মধ্যে অ্যাসেজ সিরিজের প্রথম টেস্ট। যেখানে ৮ উইকেটে জয় লাভ করেছে অস্ট্রেলিয়া। দুই ইনিংসে দশ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্ট্রাক। আর এবার আগামী ৪ তারিখ থেকে শুরু হতে চলেছে ব্রিসবেনে অ্যাসেজের দ্বিতীয় টেস্ট। তবে দ্বিতীয় টেস্টের আগে স্বস্তি ফিরল না অজি শিবিরে। অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টেও খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ব্রিসবেনে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও আয়োজকদের নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। শুক্রবার দ্বিতীয় টেস্টের দল জানিয়ে দিল অস্ট্রেলিয়া। তবে আশা করা যায় তৃতীয় টেস্টের দলে ব্যাক করতে পারেন প্যাট কামিন্স। পাশাপাশি উল্লেখ্য দ্বিতীয় টেস্টের দলেও পাওয়া যাবে না জস হ্যাজেলউডকে।
অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টের দল: স্টিভ স্মিথ (অধিনায়ক), ট্রেভিস হেড, অ্যালেক্স ক্যারে, জশ ইংলিস, উসমান খাওয়াজা, মার্নাস লাবুশেন, জেক ওয়েদারাল্ড, ক্যামেরন গ্রিন, মাইকেল নেসের, বিউ ওয়েবস্টার, সিন অ্যাবট, স্কট বোল্যান্ড, মিচেল স্টার্ক, ব্রেন্ডন ডগেট এবং নাথান লায়ন।

