ভারতীয় দলে ব্রাত্য মোহনবাগান ! বিতর্ক উস্কে জবাব খালিদের

আমাদের ওপর ভরসা রাখুন। দল প্রতিদিন উন্নতি করছে। এটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া।”

0
93

অঙ্কিত ঘোষ, প্রতিনিধি

ময়দান আপডেট: যতদিন যাচ্ছে ক্রমশ তলানিতে নেমে যাচ্ছে ভারতীয় ফুটবল। অথচ কোনও ইতিবাচক উদ্যোগ চোখে পড়ছে না দেশের ফুটবল সংস্থার। বরং তারই মধ্যে বাংলাদেশ ম্যাচের আগে মোহনবাগানের খেলোয়াড়দের দলে অন্তর্ভুক্ত না হওয়া নিয়ে নয়া বিতর্ক সৃষ্টি হয়েছিল। মোহনবাগান ফুটবলারদের ভারতীয় দলে সুযোগ না দেওয়া নিয়ে অখুশি মোহনবাগান সমর্থকরা। আর এই বিষয়ে এবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে শনিবার এসে নয়া বিতর্ক বাড়ালেন ভারতীয় ফুটবল দলের হেড কোচ খালিদ জামিল। তিনি বলেন, মোহনবাগানের কাছে নির্দিষ্ট সময়ের আগে ফুটবলার চায় ফেডারেশন। মোহনবাগান নির্দিষ্ট সময়েই ফুটবলারদের ছাড়ার কথা জানায় ফেডারেশনকে। সেই কারণেই নেওয়া হয়নি সবুজ মেরুন খেলোয়াড়দের।

উল্লেখ্য শনিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করলেন ভারতীয় জাতীয় ফুটবল দলের প্রধান কোচ খালিদ জামিল এবং ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির সদস্য সাবির আলি। ভিডিও কলে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন জাতীয় দলের ডিরেক্টর সুব্রত পাল।

পাশাপাশি ভারতীয় ফুটবল প্রসঙ্গে খালিদ বলেন, “আমাদের ওপর ভরসা রাখুন। দল প্রতিদিন উন্নতি করছে। এটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া।” একইসঙ্গে তিনি জানান, আগামী দিনে অনূর্ধ্ব-২৩ খেলোয়াড়দের জাতীয় দলে আরো বেশি সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। র‍্যাঙ্কিং ও সাম্প্রতিক পারফরম্যান্স নিয়েও মন্তব্য করেন খালিদ। ভারতের র‍্যাঙ্কিং নিয়ে প্রশ্ন করা হলে তিনি আবারও সমর্থকদের আস্থা বজায় রাখার অনুরোধ জানান। বাংলাদেশের বিরুদ্ধে ভয়াবহ পরাজয়ের প্রসঙ্গে তিনি জানান, “এই হারের সম্পূর্ণ দায় আমার। কোনো খেলোয়াড়কে আমি দোষারোপ করছি না।”

পাশাপাশি এদিন খালিদ জামিল বলেন, OCI ফুটবলারদের নজরে রাখছে ফেডারেশন। রায়ান উইলিয়ামস এরপর আরও বেশ কয়েকজন OCI ফুটবলারকে জাতীয় দলের সম্ভাব্য তালিকায় রাখা হয়েছে বলে জানান কোচ। ভারতীয় বংশোদ্ভূত ও জাতীয় দলে খেলার যোগ্য ফুটবলারদের অন্তর্ভুক্তির পরিকল্পনা রয়েছে। তবে সম্ভাব্যদের নাম প্রকাশ করতে রাজি হননি তিনি। পাশাপাশি তিনি বলেন, “গ্রাসরুট উন্নয়নে আরও বেশি গুরুত্ব দিতে হবে।”

দেশের সর্বোচ্চ লিগ ও স্যালারি ক্যাপ প্রসঙ্গে ভারতীয় কোচ বলেন, এ বছরের দেশের সর্বোচ্চ লিগ আদৌ হবে কি না বা হলে কবে হবে— সে সম্পর্কে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি । স্যালারি ক্যাপ প্রয়োগের সম্ভাবনা নিয়ে প্রশ্নে খালিদ বলেন, যে ফুটবলার যোগ্য, তাকে ক্লাব উপযুক্ত পারিশ্রমিকই দেবে।

সুনীল ছেত্রীর পর দেশের ফরোয়ার্ড সংকট। এই বিষয়ে খালিদ জানান, সুনীল ছেত্রীর পর জাতীয় দলে একই মানের ফরোয়ার্ডের অভাব প্রসঙ্গে সাবির আলিকে প্রশ্ন করা হলে তিনি জানান, আইএসএলে প্রতিটি দলে ভারতীয় ফরোয়ার্ড বাধ্যতামূলক করার প্রস্তাব বাস্তবসম্মত নয়। তাঁর কথায়, “দলের ইনভেস্টররা দল বানান সাফল্য ও এএফসি প্রতিযোগিতায় টিকে থাকার লক্ষ্যে। তারা এই নিয়ম কোনোদিনই মানবেন না।”

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here