চার বিদেশী নিয়ে অনুশীলনে ফিরল মোহনবাগান, বুধবার আসছেন দিমি

ঘরের মাঠে অনুশীলন শুরু মোহনবাগানের

0
57

সৌরভ রায় ও সৌম্য দাস 

ময়দান আপডেট: বেশ কয়েক দিনের অনুশীলনের বিরতির পর অবশেষে সুপার কাপের ডার্বির পর আবারও অনুশীলনে ফিরল মোহনবাগান সুপার জায়ান্টস। শনিবার শহরে এসে পৌঁছায় মোহনবাগানের সমস্ত ফুটবলাররা। ইতিমধ্যেই সবুজ মেরুনে মোলিনা অধ্যায়ের সমাপ্তি হয়েছে। যদিও দলের নয়া হেড কোচ সার্জিও লোবেরা এখনও শহরে এসে পৌঁছাননি। কারণ ভিসার আবেদন করলেও, এখনও তা না পাওয়ায় স্পেনেই আটকে আছেন ভারতীয় ফুটবলের অন্যতম সেরা কোচ বলে পরিচিত সার্জিও লোবেরা। তবে সূত্রের খবর খুব শীঘ্রই কলকাতায় আসছেন লোবেরা। তবে আপাতত ফিটনেস ট্রেনারদের প্রশিক্ষণেই সোমবার বিকেলে মোহনবাগান মাঠে অনুশীলন শুরু করল সবুজ মেরুন ফুটবলাররা। যদিও কবে আইএসএল ফিরবে তা এখনও অজানা। আইএসএল নিয়ে জট কাটাতে আগামী ৩ ডিসেম্বর দুপুরে দিল্লিতে ত্রিপাক্ষিক বৈঠক। যেখানে উপস্থিত থাকবে আইএসএলে অংশগ্রহণকারী ক্লাবের প্রতিনিধিদের পাশাপাশি কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। কিন্তু নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করে দিল মোহনবাগান। 

এদিন অনুশীলনে উপস্থিত ছিলেন চার বিদেশী ফুটবলার। ছিলেন জেসন কামিংস, রবসন রবিনহো, জেমি ম্যাকলারেন ও টম অলড্রেড। ফ্লাইট মিস করায় সোমবার অনুশীলনে যোগ দিতে পারেননি অ্যালবার্তো রডরিগেজ। তবে সোমবার রাতের ফ্লাইটে আসছেন রডরিগেজ।

বুধবার শহরে আসছেন দিমিত্রি পেত্রাতোস। তবে এদিন এছাড়া উপস্থিত ছিলেন অনুশীলনে মোহনবাগানের সমস্ত ফুটবলাররা।

এদিন প্রথমে প্রায় ৪৫ মিনিট ফিটনেস ট্রেনিং সারেন ফুটবলাররা। এরপর ফুটবলারদের ছোট ছোট বল পাশিং করানো হয়। আর তারপর সন্ধ্যায় ফ্লাডলাইটে নিজেদের মধ্যে কিছু সময় ফ্রেন্ডলি ম্যাচ খেলানো হয়। এদিন অনুশীলন দেখতে মোহনবাগান মাঠের গ্যালারিতে উপস্থিত ছিলেন বেশ কিছু ফুটবলাররা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here