খুব শীঘ্রই শুরু হবে ফুটবলের মরসুম, ভারতীয় ফুটবল নিয়ে ইতিবাচক বার্তা ক্রীড়ামন্ত্রকের

শীঘ্রই ফিরছে আইএসএল

0
50

 

ময়দান আপডেট: কবে ভারতীয় ফুটবলের সবথেকে বড় টুর্নামেন্ট আইএসএল শুরু হবে! এটাই এখন কোটি টাকারা প্রশ্ন ভারতীয় ফুটবল মহলে। তবে ইতিমধ্যেই নিজেদের মতো করে নতুন মরসুমের জন্য জোরকদমে অনুশীলন চালাচ্ছে বেশ কিছু ক্লাব। তবে অন্যদিকে অনেক দলই এখনও অনুশীলন শুরু করতে পারেনি। কারণ আইএসএল নিয়ে অনিশ্চয়তা জারি রয়েছে। তবে অবশেষে বুধবার কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপে জটিলতা কিছুটা কাটার ইঙ্গিত পাওয়া গেল তা বলাই যায়। কারণ এদিন দুপুর থেকে দফায়-দফায় ভারতীয় ফুটবলের জটিলতা কাটাতে বৈঠক সারে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। বুধবার ভারতীয় ফুটবলের সব স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠকে বসে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। প্রথমে বৈঠক করা হয় আইএসএল ক্লাবগুলির সঙ্গে। তাতে ক্রীড়ামন্ত্রকের অন্য আধিকারিকরা থাকলেও ক্রীড়ামন্ত্রী ছিলেন না। পরে আই লিগ ক্লাব, বিভিন্ন সম্প্রচারকারী সংস্থা এবং ফেডারেশনের কর্তাদের সঙ্গে কথা বলেন ক্রীড়ামন্ত্রকের কর্তারা। শেষে ক্রীড়ামন্ত্রী সবপক্ষকে একত্রিত করে বৈঠক করেন।

আর সেই বৈঠকেই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী জানান, খুব শীঘ্রই ফুটবল মরশুম শুরু হবে। অবশ্যই হবে আইএসএল। ক্লাবগুলি যেন নিজেদের মতো প্রস্তুতি শুরু করেন। আইএসএল নিয়ে অংশ গ্রহণকারী ক্লাব, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন, সম্প্রচারকারী সংস্থা সহ সকলের সঙ্গে বৈঠকের পর ইতিবাচক আশ্বাস ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য এর। তবে এদিন মোহনবাগানের পক্ষ থেকে বলা হয় FSDL লিগ না করলে ক্লাবগুলোর সম্মিলিত জোট ISL করুক। যদিও সেই প্রস্তাবে সম্মতি নেই ইস্টবেঙ্গলের।

#IndianFootball #maidanupdate #indiansuperleague

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here