আট উইকেট মিচেল স্টার্কের, চতুর্থ দিনেই সহজে অ্যাসেজ জয় অস্ট্রেলিয়ার 

অ্যাসেজে জয়ের ধারা অব্যাহত অস্ট্রেলিয়ার

0
43

ময়দান আপডেট: এবারের অ্যাসেজ সিরিজে কার্যত ইতিহাস রচনা করে দুইদিনেই শেষ হয়ে যায় প্রথম টেস্ট। ফলে পাঁচদিনের টেস্ট সিরিজের জমজমাট অনুভূতি উপলব্ধি করতে পারেন নি ক্রিকেট প্রেমীরা। তবে অ্যাসেজের দ্বিতীয় টেস্ট গড়ালো চার দিন। খেলা চারদিন গড়ালেও, খেলার স্কোরবোর্ড খুব একটা বদলালো না। প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টও জয় ছিনিয়ে নিল নিজেদের ঘরের মাঠে অস্ট্রেলিয়া। ব্রিসবেনে দিন-রাতের টেস্টে ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে অ্যাশেজ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল অজি বাহিনী। দ্বিতীয় ইনিংসে মাত্র ২ উইকেটে ৬৯ রান করেই জিতে নিল অস্ট্রেলিয়া। দুই ইনিংসে আট উইকেট নিয়ে টেস্টের সেরা নির্বাচিত হন অজি তারকা মিচেল স্টার্ক। পাশাপাশি ব্যাট হাতে 77 রান করেন মিচেল স্টার্ক।

এই টেস্টে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড তোলে ৩৩৪ রান। অনবদ্য ১৩৮ রানের অপরাজিতা ইনিংস খেলেন জো রুট। পাশাপাশি ৭৬ রান করেন জ্যাক ক্রলি। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে ৬ উইকেট নেন মিচেল স্টার্ক। জবাবে ব্যাটিং করতে নেমে ব্যাটিং সহায়ক উইকেটে আরও অনবদ্য ইনিংস খেলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। ইংল্যান্ডের রান অতিক্রম করে ৫১১ রানের এক বিশাল টার্গেট ইংল্যান্ডের সামনে দাঁড় করায় অস্ট্রেলিয়া। তাদের ইনিংসে কোনও সেঞ্চুরি না আসলেও, পাঁচটা হাফসেঞ্চুরি আসে। ইংল্যান্ডের হয়ে চার উইকেট নেন ব্রেন্ডন কার্স। আর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের ইনিংসে অধিনায়ক বেন স্টোকসের একটা হাফসেঞ্চুরি ছাড়া গোটা ইনিংসে তেমন কোনও বড় স্কোর খুঁজে পাওয়া যায়নি। মিচেল নিশার একাই পাঁচ উইকেট দখল করেন। মাত্র ২৪১ রানেই অলআউট হয়ে যায় ইংল্যান্ড।

সহজ টার্গেট নিয়ে রবিবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র 2 উইকেট হারিয়ে 69 রান করেই টেস্ট জিতে যায় অস্ট্রেলিয়া। আর এই টেস্ট জয়ের ফলে পাঁচ টেস্টের অ্যাসেজ চ্যাম্পিয়ন হওয়া অনেকটাই নিশ্চিত করে ফেলল অজি বাহিনী বলাই যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here