বালক সংঘের উদ্যোগে সাড়ম্বরে সূচনা আট দলীয় অনুর্দ্ধ ১৩ ছেলেদের ক্রিকেট টুর্নামেন্টের, ১৪ তারিখ ফাইনাল 

বালক সংঘের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট

0
81

ময়দান আপডেট: দেখতে দেখতে বাংলার ক্রিকেটের আঙিনায় শতবর্ষ অতিক্রম করেছে ময়দানের ঐতিহ্যবাহী ক্লাব বালক সংঘ। আর বর্ষব্যাপী বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাড়ম্বরে শতবর্ষ উদযাপন করেছে বালক সংঘ ক্লাব। আর এইবার বাংলা ক্রিকেটের প্রসারে উঠতি ক্রিকেটারদের তুলে আনতে বিশেষভাবে উদ্যোগী বালক সংঘ ক্লাব।বালক সংঘ ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে ৭ তারিখ রবিবার শুরু হল Under 13 boys invitation cup cricket tournament। যেখানে দুটি গ্রুপে আটটি দলকে ভাগ করে ম্যাচগুলি অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ কলকাতার শুভাসউদ্যান Northern park এ। প্রতিদিন দুটি করে টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। লিগ কাম নকআউট পর্যায়ে আয়োজিত হচ্ছে এই টুর্নামেন্টটি। আর ১৪ তারিখ সাড়ম্বরে অনুষ্ঠিত হতে চলেছে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। যেখানে উপস্থিত থাকবেন বহু বিশিষ্ট অতিথিরা। এই প্রথমবার এই টুর্নামেন্ট আয়োজন করেছে বালক সংঘ ক্লাব। এর আগে শুক্রবার ক্লাবে আটটি দলের সদস্যরা এবং ক্রিকেটাররা তাদের নথিপত্র নিয়ে উপস্থিত ছিলেন,ডকুমেন্ট ভেরিফিকেশন করা হয়। আর এই ধরনের টুর্নামেন্ট থেকে আগামী দিনে বাংলার ক্রিকেটে সাপ্লাইলাইন গড়ে উঠবে বলে আশাবাদী বালক সংঘ ক্লাবের কর্মকর্তারা।

রবিবার প্রথম ম্যাচে মুখোমুখি হয় 22 Yards vs sportigo। 22 Yards টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। এদিন টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন রঞ্জি ক্রিকেটার গৌতম সোম (জুনিয়র) ও সিএবির সদস্য শান্তনু মিত্র সহ বালক সংঘ ক্লাবের সদস্যরা। দুই দলের ক্রিকেটারদের সঙ্গে হাত মিলিয়ে এবং শুভেচ্ছা জানিয়ে টুর্নামেন্টের সূচনা করেন তারা। তবে ফাইনাল ম্যাচের দিন সিএবির প্রাক্তন সভাপতি অভিষেক ডালমিয়া সহ উপস্থিত থাকবেন বেশ কিছু প্রাক্তন ক্রিকেটাররা এবং বিশেষ অতিথিরা।

এদিন প্রথম ম্যাচে sportigo কে ২৯ রানে হারিয়ে জয় লাভ করে 22 Yards। আর দ্বিতীয় ম্যাচে সিসিডি ক্রিকেট কোচিং সেন্টারকে আট উইকেটে হারিয়ে ম্যাচ জিতে নেয় অশোক মালোত্রা ক্রিকেট অ্যাকাডেমি। সবমিলিয়ে প্রথম দিন জমজমাট ভাবে শুরু হল এই টুর্নামেন্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here