ক্লাবদের উদ্যোগেই এবার আয়োজিত হবে আইএসএল, একমাত্র অসম্মতি ইস্টবেঙ্গলের

নয়া জটিলতায় ইস্টবেঙ্গল !

1
97

ময়দান আপডেট: আইএসএল নিয়ে অবশেষে জটিলতা কিছুটা কাটল। ২০২৬ সালের নতুন বছরে আইএসএল হবে তা মোটামুটি নিশ্চিত। তবে তা এফএসডিএল বা কোনও স্পন্সর সংস্থার উদ্যোগে নয়। এবার নতুন মোড়কে হতে পারে আইএসএল। অর্থাৎ ক্লাবরা যৌথভাবে এবার আয়োজন করবে আইএসএল। ইস্টবেঙ্গল বাদে ১৩ টি দলের দেওয়া প্রস্তাবে সম্মতি জানাল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ও ফেডারেশনের বৈঠকে মোহনবাগান সুপার জায়ান্টসের পক্ষ থেকে বিনয় চোপড়া প্রস্তাব দিয়েছিলেন যদি আইএসএল শুরু করা নিয়ে কোনও ইতিবাচক পদক্ষেপ ফেডারেশন নিতে না পারে, তাহলে ক্লাবরা নিজেদের উদ্যোগে আইএসএল আয়োজন করতে পারে। এরপর কেন্দ্রীয় সরকার ও ফেডারেশনের পক্ষ থেকে আইএসএল হওয়ার আশ্বাস দেওয়া হলেও, কি ভাবে আয়োজন হবে তা নিয়ে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে আইএসএল শুরু করতে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক ও সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে যৌথ ভাবে চিঠি পাঠায় ইস্টবেঙ্গল ছাড়া ১৩ টি দলের সদস্যরা। যেখানে বলা হয় আইএসএল ফেরাতে তারা ব্যর্থ হলে ইংলিশ প্রিমিয়ার লিগের ধাঁচে ক্লাবরাই যৌথ উদ্যোগে আইএসএল আয়োজন করবে। অর্থাৎ বিনয় চোপড়ার প্রস্তাবেই স্বীকৃতি জানায় অন্যান্য ক্লাবরা। আর এরপর ফেডারেশন জানায় তারা খুব শীঘ্রই এই বিষয়ে নিজেদের সিদ্ধান্ত জানাবে।

ফলে বুধবার ফেডারেশনের পক্ষ থেকে ক্লাবদের প্রস্তাবে সম্মতি জানান হয়। সুতরাং ক্লাবরা যৌথভাবে এবার আয়োজন করবে আইএসএল। ইস্টবেঙ্গল বাদে ১৩ টি দলের দেওয়া প্রস্তাবে সম্মতি জানাল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। আগামী ২০ তারিখ AIFF এর এক্সিকিউটিভ কমিটির বার্ষিক সাধারণ সভা। তার আগেই ক্লাবদের সঙ্গে আইএসএল কি ভাবে এবং কোথায় কোথায় আয়োজন করা হবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে বসবে ফেডারেশন। আর এই বৈঠক থেকেই আইএসএলের ভবিষ্যৎ নির্ধারিত হবে। কিন্তু এই প্রসঙ্গে উল্লেখ্য আইএসএল নিজেদের উদ্যোগে করতে ১৩ টি দল সম্মতি জানালেও, ইস্টবেঙ্গল সম্মতি জানায় নি। সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ কি হবে সেই নিয়েও রয়েছে ধোঁয়াশা। ২০ তারিখ ফেডারেশনের বার্ষিক সাধারণ সভায় আলোচনার পর আইএসএল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানান হবে। পাশাপাশি উল্লেখ্য ২০ তারিখ ফেডারেশনের বৈঠকে আনোয়ার আলি ইস্যু নিয়েও আলোচনা করবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সদস্যরা।

ঐতিহাসিক অমর একাদশের জার্সি এবার মেসিকে উপহার মোহনবাগানের 

 

 

 

 

 

 

 

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here