যুব লিগে জয় মোহন-ইস্ট দুই দলেরই, জয়ী ইস্টবেঙ্গলের মেয়েরাও

৭-০ গোলে জয় ইস্টবেঙ্গল মহিলা দলের

0
68

ময়দান আপডেট: এআইএফএফ অনুর্দ্ধ ১৮ যুব লিগের ম্যাচে রবিবার জয় পেল মোহনবাগান ও ইস্টবেঙ্গল দুই দলই। এদিন ৩-০ গোলে SSFK এর বিরুদ্ধে জয়ী মোহনবাগান। মোহনবাগানের হয়ে জোড়া গোল প্রেম হাঁসদার। একটি গোল করেন মনু রাজবংশি।

অন্যদিকে এদিন এআইএফএফ অনুর্দ্ধ ১৮ এলিট ইয়ুথ লিগে ২-০ গোলে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে জয়ী ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন সাহিল খান, জেমস চংলৈ।

পাশাপাশি সাফ ক্লাব ওমেন্স চ্যাম্পিয়নশিপে গ্রুপ লিগে নেপালের দশরথ স্টেডিয়ামে ৭-০ গোলে জয় ইস্টবেঙ্গল মহিলা দলের। বাংলাদেশের দল নাসরিন এসএ কে হারাল তারা।
ইস্টবেঙ্গল এফসি (ভারত) : ৭
( ফাজিলা ইকবাপুট-৫, জ্যোতি চৌহান, সুলাঞ্জনা রাউল)
নাসরিন এসএ (বাংলাদেশ) : ০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here