একাধিক ধারায় মামলা, ১৪ দিনের পুলিশ হেফাজতে শতদ্রু

মাঠে কী হয়েছে, সেই দায় তাঁর নয়। দাবি শতদ্রুর

0
71

ময়দান আপডেট: শনিবার দমদম বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছিল মেসির অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা শতদ্রু দত্তকে। আর রবিবার তাঁকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হল। রবিবার তাঁকে বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হয়। অশান্তি সৃষ্টি, ভাঙচুর, হিংসা ছড়ানো, নাশকতামূলক কার্যকলাপ এবং জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে ভারতীয় দণ্ডবিধির (IPC) ১৯২, ৩২৪ (৪)(৫), ৩২৬ (৫), ১৩২, ১২১ (২), ৪৫ ও ৪৬ ধারায় মামলা রুজু হয়েছে।

তবে এদিন নিজের স্বপক্ষে আদালতে শতদ্রু জানান, তিনি কোনও সরকারি সম্পত্তি নষ্ট করেননি। মাঠে কী হয়েছে, সেই দায় তাঁর নয়। রবিবার সকালে বিধাননগর মহকুমা আদালতে দাঁড়িয়ে আইনজীবীর মাধ্যমে এমনই দাবি করলেন কলকাতায় লিয়োনেল মেসির অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্ত। শতদ্রু আইনজীবী দ্যুতিময় ভট্টাচার্যের মাধ্যমে আদালতে বলেন, ‘‘আমি একজনকে নিয়ে এসেছি, যিনি শিক্ষা দেবেন। বাচ্চাদের দেখাবেন। স্টেডিয়ামে কী হয়েছে, তার জন্য আমার বিরুদ্ধে কেন মামলা হবে? ১৪ দিনের পুলিশি হেফাজত কেন চাওয়া হচ্ছে?’’ জামিন যদি না হয়, তা হলে হেফাজতের দিন সংখ্যা কমানো হোক বলে আর্জি জানিয়েছেন তিনি।

 

বাংলা ব্যর্থ ! করে দেখাল হায়দরাবাদ, যুবভারতীর ঘটনায় হতাশ সুমিত মুখার্জী-মানস ভট্টাচার্য

তবে এদিন সরকারি আইনজীবী জানান, অভিযুক্তকে যেন কোনও ভাবেই জামিন না দেওয়া হয়। কারণ এই ঘটনায় আর কে কে যুক্ত রয়েছে তা জানান প্রয়োজন রয়েছে আমাদের। পাশাপাশি তিনি জানান, ‘‘তদন্তে উঠে এসেছে, অন্যদের সঙ্গেও একই কাজ করেছেন ধৃত। মেসির সামনে কে যাবেন, কে যাবেন না, তার দায়িত্ব আয়োজকেরই। তিনি নিজের লোকদের নিয়ে এমন ঘিরে ছিলেন, যে বাকি লোকেরা মেসিকে দেখতে পাননি।’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here