দুই ভারতীয় প্রতিভাবান ক্রিকেটারকে দলে নিল চেন্নাই,কাশ্মীরের আকিব নবি দার ৮ কোটি টাকায় দিল্লিতে

নমন তিওয়ারিকে ১ কোটিতে কিনল লখনউ

0
76

ময়দান আপডেট: ২০২৬ সালের আইপিএল নিলামে ভারতীয় দলের তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের দলে নিয়ে বেশ চমক দিল চেন্নাই সুপার কিংস। এদিন নিলামে দেখা গেল উত্তর প্রদেশের Slow Left arm Orthodox বোলার ও বাঁ-হাতি ব্যাটসম্যান প্রশান্ত বীরকে ১৪ কোটি ২০ লক্ষ টাকায় কিনল চেন্নাই সুপার কিংস। তাঁকে নিয়ে লড়াই চলে লখনউ, মুম্বই, হায়দরাবাদের। তবে শেষ পর্যন্ত নিল চেন্নাই।

পাশাপাশি দেখা যায় রাজস্থানের তরুন উইকেটকিপার ব্যাটসম্যান কার্তিক শর্মাকে ১৪ কোটি ২০ লক্ষ টাকায় কিনল চেন্নাই সুপার কিংস। প্রশান্ত বীরের পর আর এক তরুণ ক্রিকেটারকে দলে নিয়ে চমক চেন্নাইয়ের। তবে কেকেআর ও লখনউকে লড়াই করতে দেখা যায় কার্তিককে নেওয়ার জন্য।

অন্যদিকে বর্তমানে ভারতীয় ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ছন্দে থাকা বোলারকে বড় অঙ্কে দলে নিল দিল্লি। জম্মু ও কাশ্মীরের ঘরোয়া ক্রিকেটের বোলিং অলরাউন্ডার আকিব নবি দার যে আইপিএলে বড় দলে সুযোগ পাবেন সেটা প্রত্যাশিতই ছিল। সেই মতো এদিন ৮ কোটি ৪০ লক্ষ টাকায় তাঁকে কিনল দিল্লি। আরসিবি এবং হায়দরাবাদের মধ্যে চলে দড়ি টানাটানি। বাজিমাৎ দিল্লির।

অন্যদিকে ২৩ বছর বয়সি দিল্লি লিগ থেকে উঠে আসা উইকেটকিপার ব্যাটসম্যান তেজস্বী সিংকে ৩ কোটিতে নিল কেকেআর। পাশাপাশি ২০ বছর বয়সি বাঁ-হাতি মিডিয়াম পেসার নমন তিওয়ারিকে ১ কোটিতে কিনল লখনউ। দিল্লি ও রাজস্থানের মধ্যে চলে দরাদরি। উল্লেখ্য নমন U19 World Cup 2024 এর ভারতীয় দলের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন। যশপ্রীত বুমরাহের কাছে এনসিএ তে প্রশিক্ষণ নিয়েছেন তিনি।

কণিষ্ক চৌহান নামে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার এলেন ৩০ লক্ষে আরসিবি-তে। ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের আরও এক ক্রিকেটার বিহান মলহোত্রকে দলে নিল আরসিবি। ৭৫ লক্ষে রাজস্থান আবার কিনল কুলদীপ সেনকে। ব্রিজেশ শর্মা ৩০ লক্ষ টাকায় যোগ দিচ্ছেন রাজস্থানে। এছাড়া ৩০ লক্ষ টাকায় প্রবীণ দুবে পঞ্জাবে। মায়াঙ্ক রাওয়াতকে ৩০ লক্ষ টাকায় কিনল মুম্বই। তবে একাধিক তরুণ ভারতীয় ঘরোয়া লিগের ক্রিকেটাররা দল পেলেও, বাংলার দলে খেলা বিহারের ছেলে আকাশদীপ ছাড়া নতুন করে এইবারের নিলামে ডাক পেলেন না বাংলার ক্রিকেটাররা। আকাশদীপকে ১ কোটি টাকায় দলে নেয় কেকেআর। ব্রাত্য থেকে গেলেন অভিমন্যু ঈশ্বরণ, করণলালরা।

ক্যামেরন গ্রিনকে ২৫ কোটি ২০ লক্ষ টাকায় কিনল কেকেআর, পাথিরানা কলকাতায়

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here