আইপিএল নিলামের আগেই প্রকাশ্যে উদ্বোধন ও ফাইনালের দিন

আইপিএল উদ্বোধন কি আদৌও পাবে চেন্নাস্বামী !

0
76

ময়দান আপডেট: আজ আবুধাবিতে আইপিএলের মেগা নিলাম। তবে নিলামের আগেই জানা গেল ২০২৬ সালের আইপিএল শুরুর দিন ও ফাইনালের দিন। যদিও একটি সংস্থার তরফে সূত্র মারফৎ খবর। টি-২০ বিশ্বকাপের আর দু’মাসও বাকি নেই। বিশ্বকাপ শেষ হওয়ার পরেই শুরু হয়ে যাবে আইপিএল। সূত্রের খবর ২৬ মার্চ থেকে শুরু আইপিএলের আগামী মরসুম। ফাইনাল হবে ৩১ মে। অর্থাৎ, দু’মাসের বেশি সময় ধরে চলবে এই প্রতিযোগিতা।

সাধারণত যে দল চ্যাম্পিয়ন হয় আইপিএল পরের বছর তাদের হোম গ্রাউন্ডে আইপিএলের উদ্বোধন হয়। সেই অনুযায়ী এইবারের আইপিএল শুরু হওয়ার কথা ব্যাঙ্গালুরুর চেন্নাস্বামীতে। কারণ ২০২৫ আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে বিরাটের আরসিবি। তবে ব্যাঙ্গালুরু আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর, চেন্নাস্বামীতে যে ভয়াবহ ঘটনা ঘটেছে অর্থাৎ ট্রফি নিয়ে সেলিব্রেশনের দিন পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা, আইপিএলের ইতিহাসে কালো অধ্যায় হয়ে থাকবে। চিন্নাস্বামীর বাইরে বিশৃঙ্খলায় পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়েছিল। তারপর থেকে সেখানে খেলা হয়নি। মহিলাদের টি-২০ বিশ্বকাপও সেই মাঠ থেকে সরিয়ে দেওয়া হয়। তার জেরে এবারের আইপিএল উদ্বোধনও চেন্নাস্বামী পাবে কিনা সন্দেহ রয়েছে। এখনও পর্যন্ত অবশ্য আইপিএলের সূচি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড কিছু বলেনি।

আজ আইপিএলের মেগা নিলাম, চমক দিতে পারে কেকেআর ও চেন্নাই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here