দ্বিতীয় টেস্টেও চালকের আসনে অস্ট্রেলিয়া, ব্যাটিং বিপর্যয় ইংল্যান্ডের 

অ্যাসেজ জয়ের লক্ষ্যে অস্ট্রেলিয়া। অ্যাডিলেটে টেস্ট জিতে সিরিজ জয় নিশ্চিত করাই টার্গেট প্যাট কামিন্সের।

0
277

ময়দান আপডেট: অ্যাসেজ টেস্টের দ্বিতীয় দিনে দুরান্ত কামব্যাক অস্ট্রেলিয়ার। এদিন বল হাতে অনবদ্য ভেল্কি থাকেন প্যাট কামিন্স, সক্ট বোলান্ড, নাথান লিয়নরা। তার জেরে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ২১৩ রানেই ৮ উইকেট হারিয়ে ফেলল ইংরেজরা। এদিন ইংল্যান্ডের ইনিংসে একটাও ভালো পার্টনারশিপ বা বড় রান দেখা গেল না। একটা হাফসেঞ্চুরি করতেও ব্যর্থ ইংল্যান্ড ব্যাটাররা। এখন পর্যন্ত ইংল্যান্ডের ইনিংসে সর্বোচ্চ ৪৫ রান যোগ করেছেন হ্যারি ব্রুক ও বেন স্টোকস। বেন স্টোকস অপরাজিত ৪৫ রানে। দিনের শেষে সঙ্গে ৩০ রানে অপরাজিত জোফ্রা আর্চার।

অস্ট্রেলিয়ার হয়ে ৩ উইকেট নেন প্যাট কামিন্স। ২টি করে উইকেট নেন সক্ট বোলান্ড ও নাথান লিয়ন।

 এরআগে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া তোলে ৩৭১ রান। অস্ট্রেলিয়ার ইনিংসে সর্বোচ্চ ১০৬ রান করেন অ্যালেক্স ক্যারি। এছাড়া ৫৪ রান করেন মিচেল স্টার্ক। ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত বল উপহার দিয়ে ৫৩ রান দিয়ে ৫ উইকেট নেন জোফ্রা আর্চার।  

বাংলায় মেসি দর্শনে ব্রাত্য তরুণ ফুটবলাররা ! অথচ লিও-এর পাশে রাজু দা!

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here