Friday, March 6, 2026
Homeক্রিকেটবৈভবের সাইক্লোনে উড়ে গেল প্রোটিয়ারা, সিরিজ জয় ভারতের

বৈভবের সাইক্লোনে উড়ে গেল প্রোটিয়ারা, সিরিজ জয় ভারতের

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রোটিয়াদের অনুর্ধ্ব ১৯ ছোটদের দলকে পর-পর দুই ম্যাচে হারিয়ে, সিরিজ চ্যাম্পিয়ন হয়ে গেল বৈভব সূর্যবংশির নেতৃত্বে ভারতের ছোটদের দল।

ময়দান আপডেট: ভারতের সিনিয়র দলের পর প্রোটিয়াদের বিরুদ্ধে দাপট জুনিয়র দলেরও। ২০২৫ সালের শেষে দেশের মাটিতে সাউথ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে ও টি-২০ সিরিজ চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় সিনিয়র দল। আর এবার সাউথ আফ্রিকায় গিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রোটিয়াদের অনুর্ধ্ব ১৯ ছোটদের দলকে পর-পর দুই ম্যাচে হারিয়ে, সিরিজ চ্যাম্পিয়ন হয়ে গেল বৈভব সূর্যবংশির নেতৃত্বে ভারতের ছোটদের দল। ৩ তারিখ প্রথম ম্যাচে ২৫ রানে সাউথ আফ্রিকাকে হারিয়ে বছর শুরু করে ভারতের অনুর্ধ্ব ১৯ দল। আর সোমবার ৫ তারিখ দ্বিতীয় ম্যাচেও ২১ বল বাকি থাকতেই ৮ উইকেটে ম্যাচ জিতে নিল ভারতীয় দল। আর এদিন শুধুমাত্র ভারতের ছোটদের দল জয় পেল এমনটা নয়, বিধ্বংসী মেজাজে ব্যাটে সাইক্লোন তুললেন অধিনায়ক বৈভব সূর্যবংশি। ২৪ বলে ৬৮ রানের এক ঝড়ো ইনিংস দলকে উপহার দিলেন তিনি। তাঁর ইনিংসে ছিল ১টি বাউন্ডারি ও ১০ টি ওভার বাউন্ডারি। ফলে আইপিএলের আগে কার্যত নিজেকে আরও একবার ঝালিয়ে নিলেন বৈভব। পাশাপাশি তিনি যে আগামী দিনে ভারতীয় সিনিয়র দলেও খেলার যোগ্য তা কার্যত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন ভারতীয় দলের নির্বাচকদের।

এদিন প্রথম ব্যাট করে সাউথ আফ্রিকা তোলে ২৪৫ রান। ১১৩ বলে ১১৪ রান করেন জেসন রোলেস। আর কেউ ব্যাট হাতে নজর কাড়তে পারেননি। ভারতের সফলতম বোলার কিশন সিং ৪৬ রানে ৪ উইকেট নেন।

আর জবাবে ভারত ব্যাট করতে এসে শুরু থেকেই ঝড় তোলেন বৈভব সূর্যবংশি। তাঁকে সামলাতে হিমশিম খেতে হয় প্রোটিয়ানদের। তবে শুরুতে অ্যারন জর্জ ২০ রানে ফিরে যান।অন্যদিকে বৈভব ৬৮ রান করে আউট হয়ে ফিরে যাওয়ার পর বৃষ্টিতে বেশ কিছু সময় খেলা বন্ধ থাকে। এরপর ওভার কমিয়ে খেলা শুরু হয়। আবার ব্যাটে নামে ভারত। খেলা বন্ধ থাকার সময় ২২ গজে ছিলেন বেদান্ত ত্রিবেদী (১০) এবং অভিজ্ঞান কুন্ডু (১১)। পরে ব্যাট করতে এসে প্রয়োজনীয় ১৭৬ রান ২৩ ওভার ৩ বলেই করে নিয়ে ম্যাচ জিতে যায় ভারত। ৪৮ রানে অপরাজিত থাকেন অভিজ্ঞান কুন্ডু। ৩১ রানে অপরাজিত থাকেন বেদান্ত ত্রিবেদী। ৮ উইকেটে জিতে যায় ভারতীয় দল। ৭ তারিখ প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজের শেষ নিয়মরক্ষার ম্যাচে আবার খেলতে নামবে টিম ইন্ডিয়া জুনিয়র। 

জো রুটের দেড়শো রানের পাল্টা শতরানের সামনে ট্রাভিস হেড

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular