Friday, March 6, 2026
Homeক্রিকেটতামিম ইকবালকে ‘ভারতের দালাল’ বলে কটাক্ষ! বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে সরব ক্রিকেটাররা

তামিম ইকবালকে ‘ভারতের দালাল’ বলে কটাক্ষ! বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে সরব ক্রিকেটাররা

বাংলাদেশের প্রাক্তন অধিনায়ককে ‘ভারতের দালাল’ বলে সমাজমাধ্যমে কটাক্ষ করেছেন বিসিবির অন্যতম পরিচালক এম নাজমুল ইসলাম।

ময়দান আপডেট: বিশ্বকাপে ভারতে বাংলাদেশের খেলতে না আসা নিয়ে এবার দেশের অন্দরেই চরম বিতর্ক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তোপের মুখে পড়লেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল। বাংলাদেশের প্রাক্তন অধিনায়ককে ‘ভারতের দালাল’ বলে সমাজমাধ্যমে কটাক্ষ করেছেন বিসিবির অন্যতম পরিচালক এম নাজমুল ইসলাম। আর এই ঘটনায় প্রাক্তন বাংলাদেশ ক্রিকেটারের পাশে দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলন করতে দেখা গিয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান ক্রিকেটারদের। তার জেরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে এবার সরব বাংলাদেশের ক্রিকেটাররা। এমনকি বাংলাদেশের ক্রিকেটাররা একজোট হয়ে বিসিবি কর্তাকে সর্বসমক্ষে ক্ষমাপ্রার্থনা করতে বলছেন। 

এক অনুষ্ঠানে বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক বলেছেন, বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া উচিত। তামিম মনে করিয়ে দিয়েছেন, বিসিবির আয়ের প্রায় ৯০ শতাংশ আসে আইসিসির তহবিল থেকেই। তাঁর এই মতামতের পর সমাজমাধ্যমে সোচ্চার হয়েছেন নাজমুল। তিনি সমাজ মাধ্যমে লেখেন, ‘‘এবার আরও একজন পরীক্ষিত ভারতীয় এজেন্টের আত্মপ্রকাশ বাংলার জনগণ দু’চোখ ভরে দেখল।’’ কিন্তু তিনি বোঝেননি এই মন্তব্যের প্রতিবাদে একজোট হয়ে যাবেন বাংলাদেশের ক্রিকেটাররা। প্রথমে সোশাল মিডিয়ায় প্রতিবাদ জানান তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, মমিনুল হকরা। তাঁদের বক্তব্য ছিল, এই ধরনের মন্তব্যের জন্য ওই কর্মকর্তার অবিলম্বে ক্ষমা চাওয়া উচিত এবং বিসিবির উচিত কড়া পদক্ষেপ নেওয়া। 

বিশ্বকাপে খেলবেন তিলক, কিউয়িদের বিরুদ্ধে নামার আগে চূড়ান্ত মহড়া টিম ইন্ডিয়ার

তার জেরে চাপের মুখে পড়ে নাজমুল আরও লিখেছেন, ‘‘এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত। দয়া করে কেউ অন্য ভাবে নেবেন না।’’

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular