Thursday, March 5, 2026
Homeফুটবলজামশেদপুরের কাছে হেরে ব্যাকফুটে ইস্টবেঙ্গল, এবার এফসি গোয়ার কঠিন পরীক্ষার সামনে অস্কারের...

জামশেদপুরের কাছে হেরে ব্যাকফুটে ইস্টবেঙ্গল, এবার এফসি গোয়ার কঠিন পরীক্ষার সামনে অস্কারের দল

প্রথম একাদশের কিছু ফুটবলারদের রোজা করাতেই নাকি ব্যর্থতা!

সোনালি চ্যাটার্জী, প্রতিনিধি 

ময়দান আপডেট: এবার মরসুমের শুরুতেই ইস্টবেঙ্গল নজর কেড়েছিল সমর্থকদের। আশা জাগিয়েছিল হাজারও ইস্টবেঙ্গল জনতার বুকে। পরপর দুটো ম্যাচ জয় উপহার দিয়ে সমর্থকদের যেন জানিয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল এবার মাঠে নামবে আর জয় করবে। কিন্তু স্বপ্নভঙ্গ হয় জামশেদপুর ম্যাচে। ১ গোলে এগিয়ে থেকেও ২-১ ফলাফলে হারতে হয় লাল-হলুদ বাহিনীকে। ফলে পয়েন্ট টেবিলে এক নম্বর জায়গা থেকে পাঁচ নম্বরে নেমে গিয়েছে ইস্টবেঙ্গল। সুতরাং আবারও জয়ে ফিরতে মরিয়া ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ। তবে এবার সামনে আরও কঠিন প্রতিপক্ষ শক্তিশালী এফসি গোয়া। মানালো মার্কোয়েজের দল, ২০২৫ সালে দুইবার সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে। তাদের দলে রয়েছে একাধিক তারকা ফুটবলার। আর তিন ম্যাচ খেলে দুই ম্যাচে জয়, একটি ম্যাচ ড্র করে তারা রয়েছে ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। ফলে গোয়ার বিরুদ্ধে ইস্টবেঙ্গলের লড়াইটা যে খুব একটা সহজ হবে না তা একদম স্পষ্ট। 

ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ ও ফুটবলার মহম্মদ রশিদ বুধবার ম্যাচের আগে সাংবাদিক সম্মেলন করেন। যেখানে অস্কার বলেন, ভাগ্য তাদের সহায় নেই! দলের গুরুত্বপূর্ণ পাঁচ ফুটবলারের ইনজুরি তাঁর সমস্ত পরিকল্পনা এলোমেলো করে দিয়েছে! মাহেশ,রাকিপ, কেভিন, সাউল ক্রেসপোর মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়েরা মাঝপথে ইনজুরির কবলে এবং যা ইস্টবেঙ্গলের কাছে এই মুহূর্তে বড় ধাক্কা বলেই তিনি জানিয়েছেন। যদিও সাউল এখন অনেকটাই সুস্থ রয়েছেন। ফলে গোয়া ম্যাচে তাঁকে দেখা যাওয়ার সম্ভবনা রয়েছে। তবে আপাতত কেভিন সিব্বিলে খেলতে পারবেন না, আরও কিছুদিন সময় লাগবে মাঠে নামতে। 

গত ম্যাচে পরাজয়ের পর স্বভাবতই উঠে এসেছে প্রশ্ন, পরাজয়ের নেপথ্যে কি কারণ রয়েছে! আর এই প্রসঙ্গে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারের মতোই এদিন কোচ অস্কার জানান, রমজান মাস চলছে, ইস্টবেঙ্গলের প্রথম একাদশের বেশকিছু ফুটবলার রোজা করছেন। প্রায় ১২ ঘণ্টা তারা না খেয়ে রয়েছেন, ফলে শরীর ডিহাইড্রেড হয়ে পড়ছে। যার ফলে প্রভাব খেলায় পড়ছে। এই বিষয়ে আইএফএফএফের সঙ্গে তাঁরা কথা বলছেন তাও জানা যায়। বিশেষত ইস্টবেঙ্গলের খেলাগুলি বেশিরভাগ পড়ছে বিকেল ৫ টায়। ফলে দলের রোজা করা ফুটবলারদের না খেয়ে খেলতে নামতে হচ্ছে। তাই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অস্কার। যদিও অস্কারের এই যুক্তি নিয়ে প্রশ্ন উঠছে! তার কারণ বিশ্বের সমস্ত দেশেরই মুসলিম সম্প্রদায়ের ফুটবলাররা রোজ করেই ফুটবল খেলে থাকেন, এই কারণে খেলার ফলাফলে প্রভাব পড়ার যুক্তি কতটা গ্রহণযোগ্য সেটাই প্রশ্ন! রাশিদ বলেন রোজা রেখে খেলা অবশ্যই কষ্টকর কিন্তু মাঠে নামলে তাঁরা তাঁদের ১০০ শতাংশই দেওয়ার চেষ্টা করেন। 

এফসি গোয়ার বিরুদ্ধে ইস্টবেঙ্গল মাঠে নামতে চলেছে,মানালো মার্কুয়েজের এই দল সুপার কাপে টাইব্রেকারে হারিয়ে দিয়েছিল ইস্টবেঙ্গলকে। ফলে ঘুরে দাঁড়ানোর পাশাপাশি সুপার কাপের পরবর্তী সময়ে নিজেদের আরও কতোটা মজবুত করে নিয়েছে ইস্টবেঙ্গল তাও প্রমান করার দিন ইস্টবেঙ্গলের জন্য। এফসি গোয়ার বেশকিছু ফুটবলারকে চেনেন অস্কার ব্রুজোঁ। মানালো মার্কুয়েজের চিন্তাধারা সম্পর্কেও অবগত তিনি,তবে জামশেদপুরের কাছে হারের পর লাল-হলুদ শিবিরে বেশ চিন্তার ছায়া, সুতরাং ঘরের মাঠ এবং প্রতিপক্ষকে আগে থেকে কিছুটা চিনে রাখার সুযোগ কতোটা ইস্টবেঙ্গল নিতে পারে সেটা দেখার।

বিদেশী ফুটবলারের অভাব থাকলেও, নিজের প্রাক্তন দল ওড়িশার তারকা ভারতীয় ফুটবলারদের সমীহ করছেন লোবেরা

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular