Thursday, March 5, 2026
Homeক্রিকেটপ্রথমবার টি-২০ বিশ্বকাপ জয়ের হাতছানি নিউজিল্যান্ডের, প্রতিপক্ষ ভারত নাকি ইংল্যান্ড? জল্পনা তুঙ্গে

প্রথমবার টি-২০ বিশ্বকাপ জয়ের হাতছানি নিউজিল্যান্ডের, প্রতিপক্ষ ভারত নাকি ইংল্যান্ড? জল্পনা তুঙ্গে

ইংল্যান্ড যদি ভারতকে হারিয়ে ফাইনালে ওঠে, তাহলে ইংল্যান্ডের সামনেও তৃতীয়বার টি-২০ বিশ্বকাপ জয়ের সুযোগ থাকবে। ইংল্যান্ড এর আগে দুইবার টি-২০ বিশ্বকাপ জিতেছে, ২০১০ ও ২০২২ সালে।

ময়দান আপডেট: কিউয়িদের সামনে এই প্রথমবার বিশ্বকাপ জয়ের হাতছানি। তারা ওয়ানডে বিশ্বকাপ হোক বা টি-২০ আজ পর্যন্ত কোনও দিন তাদের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণ হয়নি। ৫০ ওভারের বিশ্বকাপেও দুইবার ফাইনাল খেলে, দুইবারই রানার্স হয় কিউয়িরা। ২০১৫ ও ২০১৯ সালে ৫০ ওভারের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠলেও, ১৫ সালে অস্ট্রেলিয়ার কাছে এবং ১৯ সালে ইংল্যান্ডের কাছে ফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের। ঠিক একইভাবে দ্বিতীয়বারের জন্য টি-২০ বিশ্বকাপের ফাইনালে পৌঁছাল নিউজিল্যান্ড। তারা এর আগে শুধুমাত্র ২০২১ সালে টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠে কিন্তু সেবারও অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় কিউয়িরা। আর ২০২৬ সালে সাউথ আফ্রিকাকে হারিয়ে আবারও বিশ্বকাপের ফাইনালে উঠল নিউজিল্যান্ড। যদিও বিশ্বকাপের ফাইনালে তাদের প্রতিপক্ষ কে হবে সেটা জানা যাবে বৃহস্পতিবার রাতে। ভারত নাকি ইংল্যান্ড? বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনাল থেকে উঠে আসবে একটি দল। ফলে যে দলই উঠে আসুক না কেন, নিউজিল্যান্ড টি-২০ বিশ্বকাপের ফাইনালে তাদের বিরুদ্ধে প্রথমবার মুখোমুখি হবে। যদিও ৫০ ওভারের বিশ্বকাপে এর আগে ইংল্যান্ডের সঙ্গে ফাইনাল খেলেছে কিউয়িরা। কিন্তু টি-২০ বিশ্বকাপে নিউজিল্যান্ড এর আগে কেবলমাত্র অস্ট্রেলিয়ার সঙ্গে ফাইনাল খেলেছে। 

অপরদিকে ভারত ও ইংল্যান্ড ম্যাচে যদি ভারত জয় লাভ করে, তাহলে ভারতের সামনে তৃতীয়বারের জন্য টি-২০ বিশ্বকাপ জয়ের সুযোগ থাকবে। কারণ ভারত এর আগে ২০০৭ ও ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ জয় লাভ করে। আর ভারত বিশ্বকাপের ফাইনালে উঠে রার্নাস হয়েছে একবার, ২০১৪ সালে।২০১৪ সালের টি-২০ বিশ্বকাপ জেতে শ্রীলঙ্কা। ফলে টি-২০ বিশ্বকাপের ফাইনাল খেলার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে ভারতের। আর ২০২৪ সালে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় দলের বেশ কিছু সদস্য এবারের দলেও রয়েছেন। যেমন সূর্যকুমার যাদব, অক্ষর প্যাটেল, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, আর্শদীপ সিং ও যশপ্রীত বুমরাহ। 

আর ইংল্যান্ড যদি ভারতকে হারিয়ে ফাইনালে ওঠে, তাহলে ইংল্যান্ডের সামনেও তৃতীয়বার টি-২০ বিশ্বকাপ জয়ের সুযোগ থাকবে। ইংল্যান্ড এর আগে দুইবার টি-২০ বিশ্বকাপ জিতেছে, ২০১০ ও ২০২২ সালে। ইংল্যান্ডও ভারতের মতোই বিশ্বকাপের ফাইনালে রানার্স হয়েছে একবার।

২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের কাছে ফাইনালে হেরে যায় তারা। ফলে এখন দেখার শেষ পর্যন্ত কিউয়িদের সামনে তৃতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে ভারত নাকি ইংল্যান্ড কারা উঠে আসে! 

অবিশ্বাস্য ব্যাটিং ফিন অ্যালেনের,৩৩ বলে সেঞ্চুরি! নয়া ইতিহাস কিউয়ি তারকার, আবারও চোকার্স প্রোটিয়ারা

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular