Thursday, March 5, 2026
Homeফুটবলপ্রথমার্ধে একাধিক গোলের সুযোগ নষ্ট দুই দলেরই, গোলশূন্য ইস্টবেঙ্গল-গোয়ার প্রথমার্ধ

প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ নষ্ট দুই দলেরই, গোলশূন্য ইস্টবেঙ্গল-গোয়ার প্রথমার্ধ

৩৯ মিনিটে আবারও ইস্টবেঙ্গলের পোস্ট লক্ষ্য করে শট নেন ইশান পন্ডিতা, তবে সুযোগ রুখে দেন প্রখসুখন গিল। কয়েক সেকেন্ডের ব্যবধানে ফের ইশানের শট রুখে দেন গিল। ৪১ মিনিটে বরিস সিং এর শট পোস্টে লেগে ফিরে আসে। ফলে প্রথমার্ধে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ঘন-ঘন আক্রমণে উঠতে দেখা যায় এফসি গোয়াকে। তবে ৪৩ মিনিটে রশিদের দূরপাল্লার শট গোয়ার পোস্টে লেগে ফিরে আসে।

ময়দান আপডেট: চলতি আইএসএলে প্রথম দুই ম্যাচে নর্থ-ইস্ট ইউনাইটেড ও স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে জিতে অনেকটাই স্বস্তি ফিরে পেয়েছিলেন ইস্টবেঙ্গল সমর্থকরা। কিন্তু শেষ ম্যাচে জামশেদপুর এফসির বিরুদ্ধে এক গোলে এগিয়ে থেকেও ২-১ গোলে হার হজম করতে হয়েছে লাল-হলুদ বাহিনীকে। একটি ম্যাচ হেরেই পয়েন্ট টেবিলে অনেকটাই নিচে নেমে গেছে ইস্টবেঙ্গল। আর বৃহস্পতিবার যুবভারতীতে নিজেদের চতুর্থ ম্যাচে ইস্টবেঙ্গল মুখোমুখি হয় মানালো মার্কোয়েজের শক্তিশালী এফসি গোয়ার বিরুদ্ধে। আর এদিন ইস্টবেঙ্গলের দলে কামব্যাক করলেন সাউল ক্রেসপো ও নাওরেম মাহেশ সিং। আগের দিন অ্যান্টন সোজবার্গ ও ইউসুফ হিজ্জেজারিকে প্রথম একাদশে রাখা হলেও, এদিন অ্যান্টনকে প্রথম একাদশে না রেখে রিজার্ভ বেঞ্চে রাখা হয়। পাশাপাশি প্রথম একাদশে যোগ দিলেন নাওরেম মাহেশ সিং। সাউলকে রাখা হয় রিজার্ভ বেঞ্চে। 

ম্যাচের ৭ মিনিটে দুর্দান্ত ট্যাকেল আনোয়ার আলির। ইশান পন্ডিতার শট রুখে দিয়ে গোল বাঁচালেন তিনি। ১১ মিনিটে দূরপাল্লার ভালো শট নেন মিগুয়েল, যদিও গোল আসেনি। ১৩ মিনিটে আবারও দুর্দান্ত ডিফেন্স আনোয়ার আলির। ইশান পন্ডিতার শট রুখে দেন আনোয়ার। ১৭ মিনিটে ইউসুফ হিজ্জেজারির বাড়ানো বলে মিগুয়েলের শটে গোল রুখে দেন সন্দেশ জিঙ্গান। ২৩ মিনিটে ড্রাজিসকে ফাউল করেন এডমুন্ড। ২৭ মিনিটে বিপিনের বাড়ানো বলে সহজ গোলের সুযোগ নষ্ট করেন ইউসুফ হিজ্জেজারি। ৩৫ মিনিটে ভালো গোলের সুযোগ তৈরি করেন এফসি গোয়ার হয়ে ব্রাইসন, গোল রুখে দেন গোলকিপার প্রভসুখন গিল। ৩৯ মিনিটে আবারও ইস্টবেঙ্গলের পোস্ট লক্ষ্য করে শট নেন ইশান পন্ডিতা, তবে সুযোগ রুখে দেন প্রখসুখন গিল। কয়েক সেকেন্ডের ব্যবধানে ফের ইশানের শট রুখে দেন গিল। ৪১ মিনিটে বরিস সিং এর শট পোস্টে লেগে ফিরে আসে। ফলে প্রথমার্ধে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ঘন-ঘন আক্রমণে উঠতে দেখা যায় এফসি গোয়াকে। তবে ৪৩ মিনিটে রশিদের দূরপাল্লার শট গোয়ার পোস্টে লেগে ফিরে আসে। ৩ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়। তবে ওই সময়ে আর কোনও গোল আসেনি। ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ভাবে। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular