Monday, March 23, 2026
Homeক্রিকেটআইপিএলের আগে বিভিন্ন দলকে স্বস্তি দিচ্ছে টি-২০ বিশ্বকাপের একাধিক তারকারা!

আইপিএলের আগে বিভিন্ন দলকে স্বস্তি দিচ্ছে টি-২০ বিশ্বকাপের একাধিক তারকারা!

বোলারদের মধ্যে এবারের আইপিএলে যারা রয়েছেন তাদের মধ্যে টি-২০ বিশ্বকাপে ফলাফলের নিরিখে বিশেষ ভাবে নজর থাকবে কয়েকজনের দিকে। প্রথমেই উল্লেখ্য নুঙ্গি এনগিডি। সাউথ আফ্রিকান এই ফাস্ট বোলার এবারের বিশ্বকাপে নিয়েছেন ৭ ম্যাচে ১২ টা উইকেট।

ময়দান আপডেট: টি-২০ বিশ্বকাপ শেষ হলেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কাউন্টডাউন শুরু হয়ে যাবে। ফলে আইপিএলের মহড়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন কিছু প্লেয়াররা। আর এইবারের আইপিএলের আগে টি-২০ বিশ্বকাপে চমকে দিয়ে বেশ কিছু দলের মালিকদের স্বস্তি হাজারগুন বাড়িয়েছেন কিছু তারকা ক্রিকেটার। এর মধ্যে রয়েছেন কিছু তরুণ প্রতিভাও, যারা বিশ্বকাপের মঞ্চে ক্রিকেট প্রেমীদের নজর কেড়েছেন। একনজরে দেখে নেওয়া যাক আসন্ন আইপিএলে অংশ নিতে চলা কিছু বিদেশী ক্রিকেটার, যারা বিশ্বকাপে চমকে দিয়েছেন-

সবার আগে যার নাম উল্লেখ করা যেতে পারে, তিনি হলেন কিউয়ি তারকা ব্যাটার ফিন অ্যালেন। এবারের বিশ্বকাপে নিউজিল্যান্ডের ২৬ বছর বয়সি এই ডানহাতি ব্যাটসম্যান দুর্দান্ত সাফল্য দেখিয়েছেন। একের পর এক ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠেছেন। এবারের আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলে দেখা যাবে এই প্রতিভাবান কিউয়ি ব্যাটারকে। তিনি বিশ্বকাপের সেমিফাইনালে সাউথ আফ্রিকার বিরুদ্ধে ৩৩ বলে ১০০ রানে অপরাজিত একটা অবিশ্বাস্য ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল ১০ টা চার ও ৮ টা ছয়। তার ব্যাটে ভর করেই বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয় কিউয়িরা। ফাইনালের আগে পর্যন্ত ৮ ম্যাচে তিনি করেন ২৮৯ রান। ফলে তাঁকে নিয়ে এবারে অনেক প্রত্যাশা নাইটদের। 

এবারের বিশ্বকাপে বিশেষ ভাবে নজর কেড়েছেন ইংল্যান্ডের মাত্র ২২ বছর বয়সি তরুন বাঁ-হাতি মিডল অর্ডার ব্যাটসম্যান জেকব বেথেল। ওয়ানডে থেকে টি-২০ ক্রিকেটে তাঁর ব্যাটিং গড় যথেষ্ট আকর্ষনীয়। এবারের বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের ২৫৩ রানের বিশাল টার্গেটের সামনে বুকচিতিয়ে দাঁড়িয়ে থেকে অনবদ্য লড়াই করে গোটা বিশ্ব ক্রিকেটকে চমকে দিয়েছেন বেথেল। ৪৮ বলে ১০০ রানের একটা দুর্দান্ত ইনিংস দলকে উপহার দিয়ে জয়ের সরণীর সামনে পৌঁছে দিয়েছিলেন তিনি। যদিও মাত্র ৭ রানের জন্য ভারত জিতে যায়। আর ওই ম্যাচে তাঁর ইনিংসে ছিল আটটা ৪ ও সাতটা ৬। আর এবারের বিশ্বকাপে ৮ ম্যাচে তিনি করেন ২৮০ রান। রয়েছে একটি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরি। আসন্ন আইপিএলে জেকব বেথেলকে দেখা যাবে বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর দলে। ফলে তাঁর সাফল্যে মুগ্ধ আরসিবি। 

টি-২০ বিশ্বকাপে দর্শকদের নজর কেড়েছেন আরও এক কিউয়ি ব্যাটসম্যান। নিউজিল্যান্ডের ৩১ বছর বয়সি উইকেটকিপার ডানহাতি ব্যাটার টিম সাইফার্ড। দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন করেছেন তিনি। বিশ্বকাপের ফাইনালের আগে পর্যন্ত ৮ ম্যাচে তিনি করেছেন ২৭৪ রান। রয়েছে তিনটি হাফসেঞ্চুরি। সাউথ আফ্রিকার বিরুদ্ধে সেমিফাইনালে ৩৩ বলে ৫৮ রানের একটা দৃষ্টিনন্দন ইনিংস খেলেন তিনি। এবারের আসন্ন আইপিএলে এই কিউয়ি তারকাকে দেখা যাবে কেকেআরের জার্সিতে। ফলে ফিন অ্যালেন ও টিম সাইফার্ড দুই নিউজিল্যান্ডের তারকার বিশ্বকাপে ব্যাটিং দেখে খুশি কেকেআরের ম্যানেজমেন্ট।

টি-২০ বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে দেখা গিয়েছে প্রোটিয়ান অধিনায়ক লখনউ সুপার জায়েন্টসের তারকা ব্যাটার আদিন মার্করামকে। ৮ ম্যাচে তিনি করেছেন ২৮৬ রান। সর্বোচ্চ ৮৬ অপরাজিত। রয়েছে ৩ টি হাফসেঞ্চুরি। ৩১ বছর বয়সি অভিজ্ঞ সাউথ আফ্রিকার এই মিডল অর্ডার ব্যাটসম্যান এবারের আইপিএলে নামার আগে অনেকটাই স্বস্তি দিচ্ছেন সঞ্জীব গোয়েঙ্কার দলকে।

জেকব বেথেলের দুর্দান্ত সেঞ্চুরি! ইংল্যান্ডের অনবদ্য লড়াইয়ের পরেও,৭ রানে জিতে চতুর্থবারের জন্য টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারত

আসন্ন আইপিএলে রাজস্থান রয়্যালসের ক্যারিবিয়ান তারকা সিমরন হিটমায়ারও টি-২০ বিশ্বকাপে দুর্দান্ত সাফল্য দেখিয়েছেন। ২৯ বছর বয়সি ওয়েস্ট ইন্ডিজের এই বাঁ-হাতি ব্যাটারের এবারের বিশ্বকাপে রয়েছে ৭ ম্যাচে ২৪৮ রান। সর্বোচ্চ ৮৫ অপরাজিত। তিনি দুটি হাফসেঞ্চুরি করেছেন। ফলে তাঁকে নিয়ে প্রত্যাশা বেড়ে গেল রাজস্থান সমর্থকদের।

বোলারদের মধ্যে এবারের আইপিএলে যারা রয়েছেন তাদের মধ্যে টি-২০ বিশ্বকাপে ফলাফলের নিরিখে বিশেষ ভাবে নজর থাকবে কয়েকজনের দিকে। প্রথমেই উল্লেখ্য নুঙ্গি এনগিডি। সাউথ আফ্রিকান এই ফাস্ট বোলার এবারের বিশ্বকাপে নিয়েছেন ৭ ম্যাচে ১২ টা উইকেট। তিনি রয়েছেন দিল্লি ক্যাপিটালসের দলে। ফলে অনেকটাই স্বস্তি দিচ্ছে দিল্লিকে। এরপর উল্লেখ্য নিউজিল্যান্ডের অলরাউন্ডার রচিন রবীন্দ্রার কথা। তিনি চলতি বিশ্বকাপে ৮ ম্যাচে নিয়েছেন ১১ টা উইকেট। ২ কোটি টাকাই এবারের আইপিএলে তাঁকে কিনেছে কেকেআর।  

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular