সৌরভ রায় ও মৃন্ময় গুপ্ত, প্রতিনিধি
ময়দান আপডেট: Kolkata Corporate Champions League এই প্রথমবার সাড়ম্বরে অনুষ্ঠিত হল নরেন্দ্রপুরের রামকৃষ্ণ মিশন গ্রাউন্ডে। মিস্টার বিশাল প্রসাদের উদ্যাগে এবং অন্যান্য বিশিষ্টজনেদের সহযোগিতায় এই প্রথমবার এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হল। দুর্দান্ত পরিবেশে সাতদিনের এই টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন ৮ টি দলের ক্রিকেটাররা। Excel Sports এর রঙিন জার্সি থেকে শুরু করে প্লেয়ারদের সিএবি ক্রিকেটের ধাঁচে সমস্ত রকম সুযোগ সুবিধার ব্যবস্থা রাখা হয়েছিল। লিগ কাম নকআউট পর্যায়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হল। উল্লেখ্য এই টুর্নামেন্টে প্রচুর সংখ্যক অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি বেশ কিছু তরুণ ক্রিকেটারদেরও দেখা যায়।

রবিবার ফাইনাল ম্যাচে অংশ নিয়েছিলেন Arsh Enterprise ও Nova Knights এই দুই দলের ক্রিকেটাররা। ফ্লাডলাইটে বর্ণাঢ্য আয়োজন এর মধ্যে দিয়ে অনুষ্ঠিত হল ফাইনাল ম্যাচ। সন্ধ্যায় সুন্দর পরিবেশে এই ফাইনাল ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন এলাকার স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বহু বিশিষ্টজনেরা।

এদিন প্রথম ব্যাট করে Arsh Enterprise তোলে ২০ ওভারে ৫ উইকেটে ১৬১ রান। আর জবাবে ব্যাট করতে নেমে Nova Knights প্রথমে একটি উইকেট হারালেও, দুর্দান্ত ব্যাটিং উপহার দেয় তাদের পরের ব্যাটাররা। যদিও শেষের দিকে আবারও উইকেট হারিয়ে চাপে পড়ে Nova Knights। টানটান উত্তেজনাপূর্ণ থ্রিলারে ভরা ম্যাচে লাস্ট পর্যন্ত লড়াই চালায় দুই দলই। তবে শেষ পর্যন্ত ম্যাচ জিতে সিরিজ চ্যাম্পিয়ন হয়ে যায় Arsh Enterprise।

চ্যাম্পিয়ন ও রানার্স দলের হাতে পুরস্কার তুলে দেন এই টুর্নামেন্টের কর্ণধার বিশাল প্রসাদ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। তবে এই ধরনের টুর্নামেন্ট আয়োজনের ভূয়সী প্রশংসা করেন দুই দলের ক্রিকেটার থেকে উপস্থিত সকলেই। আগামী বছর আরও বড় করে এই টুর্নামেন্ট আয়োজন করার কথা জানান উদ্যোক্তারা।
