Sunday, March 22, 2026
Homeক্রিকেটআইপিএলগত মরসুমের লাস্ট দল থেকে সাফল্যে প্রত্যাবর্তনই এবার লক্ষ্য ধোনিদের, দলে একাধিক...

গত মরসুমের লাস্ট দল থেকে সাফল্যে প্রত্যাবর্তনই এবার লক্ষ্য ধোনিদের, দলে একাধিক নয়া তারকারা!

দুই তরুন ভারতীয় ক্রিকেটার প্রশান্ত বীর ও কার্তিক শর্মাকে চড়া দামে দলে নিয়েছে চেন্নাই। উত্তর প্রদেশের ছেলে প্রশান্ত বীর স্লো লেফট আর্ম অর্থোডক্স স্পিন বোলার। ঘরোয়া ক্রিকেটে যথেষ্ট সাফল্য রয়েছে তাঁর। তাঁকে এবার ১৪ কোটি ২০ লক্ষ টাকায় দলে নিয়েছে চেন্নাই।

ময়দান আপডেট: আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ব্যাক করা মানেই প্রতিবারই ইয়েলো ফ্যানদের উন্মাদনা শুরু হয়ে যায় এমএসডি-কে ঘিরে। ইতিমধ্যেই আইপিএলের অনুশীলন শুরু করে দিয়েছেন বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। যদিও গত মরসুমটা পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন অধিনায়ক ধোনির কাছে সর্বাপেক্ষা হতাশার ইতিহাস রচনা করেছিল। তার কারণ গত বছর চেন্নাই সুপার কিংস আইপিএলের ইতিহাসে প্রথমবার পয়েন্ট টেবিলে সবার শেষে থেকে লাস্ট বয় হয়ে সফর শেষ করেছে। যা কার্যত কল্পনাও করতে পারেন না চেন্নাই সুপার কিংসের সমর্থকরা। অথচ আইপিএলে অন্যতম সফল অধিনায়কের তকমা দেওয়া হয় মাহিকে। ২০১০, ২০১১, ২০১৮, ২০২১ ও ২০২৩ পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই। ১২ বার আইপিএলের প্লে-অফে খেলেছে সিএসকে। ফলে গোটা দেশে সর্বাধিক বড় ফ্যাসবেসের লড়াই চলে সিএসকে ও আরসিবির মধ্যে। চেন্নাই দলটাকে নিজের হাতের তালুর মতো চেনেন মাহি। তিনি আইপিএলের চেন্নাইয়ে ম্যাচ হোক, কিংবা কলকাতা, দিল্লি, মুম্বই কি হায়দরাবাদ! যেখানেই ধোনি পা রাখেন, গোটা স্টেডিয়ামটাকে নিজের হোম গ্রাউন্ড বানিয়ে ফেলেন নিমেষের মধ্যে। ইয়েলো জার্সিতে ভরে যায় গোটা গ্যালারি। তবে গত মরসুমে ১৪ টা ম্যাচের মধ্যে মাত্র ৪ টি ম্যাচে জয়, ১০ টা ম্যাচ হার! যথেষ্ট হতাশ করেছে চেন্নাই সমর্থকদের। ফলে এবার ঘুরে দাঁড়ানোর কঠিন চ্যালেঞ্জ ধোনির দলের সামনে। 

এবার ৩০ মার্চ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে গোয়াহাটিতে অ্যাওয়ে ম্যাচ দিয়ে সফর শুরু করছে চেন্নাই সুপার কিংস। আপাতত ঘোষিত ক্রীড়াসূচি অনুসারে ধোনিদের দ্বিতীয় ম্যাচ ৩ এপ্রিল পঞ্জাব কিংসের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে চিপকে। তার একদিন পরেই ৫ এপ্রিল বিরাটের আরসিবির বিরুদ্ধে ব্যাঙ্গালুরুর ঘরের মাঠে হাইভোল্টেজ ডুয়েলে নামবে চেন্নাই। আর ১১ এপ্রিল সিএসকের চতুর্থ ম্যাচ নিজেদের ঘরের মাঠে চিপকে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। 

এই মরসুমে আইপিএলে চেন্নাই ম্যানেজমেন্ট দীর্ঘদিন ধোনির দলের পুরনো সৈনিক বহু যুদ্ধের নায়ক রবীন্দ্র জাদেজাকে ছেড়ে দিয়েছে। যদিও এই সিদ্ধান্ত মোটেই ভালো ভাবে নেন নি অনেক চেন্নাই সমর্থকদের পাশাপাশি দলের বেশ কিছু ক্রিকেটাররা। পাশাপাশি ডেভন কনওয়ে, রবিচন্দ্রন অশ্বিণদের মতো বেশ কিছু ক্রিকেটারদের এবার ছেড়ে দিয়েছে চেন্নাই। তবে বিকল্প হিসাবে এবার সিএসকে দলে নিয়েছে কিছু অভিজ্ঞ ক্রিকেটারের পাশাপাশি কিছু নতুন তারকাদের। ৫ কোটি ২০ লক্ষ টাকায় ভারতীয় ডানহাতি লেগ স্পিনার রাহুল চাহারকে দলে নিয়েছে সিএসকে। দেড় কোটি টাকায় অস্ট্রেলিয়ার ব্যাটার ম্যাথু শটকে দলে যুক্ত করেছে ইয়েলো আর্মিরা। পাশাপাশি দুই তরুন ভারতীয় ক্রিকেটার প্রশান্ত বীর ও কার্তিক শর্মাকে চড়া দামে দলে নিয়েছে চেন্নাই। উত্তর প্রদেশের ছেলে প্রশান্ত বীর স্লো লেফট আর্ম অর্থোডক্স স্পিন বোলার। ঘরোয়া ক্রিকেটে যথেষ্ট সাফল্য রয়েছে তাঁর। তাঁকে এবার ১৪ কোটি ২০ লক্ষ টাকায় দলে নিয়েছে চেন্নাই। ফলে ধোনির অধীনে থেকে নিজেকে প্রমাণ করার এবং ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ তারকা হয়ে ওঠার বিশেষ সুযোগ থাকবে তাঁর কাছে। পাশাপাশি রাজস্থানের মাত্র ১৯ বছরের তরুন ক্রিকেটার কার্তিক শর্মাকেও ১৪ কোটি ২০ লক্ষ টাকায় দলে নিয়েছে সিএসকে। তিনি ডানহাতি ব্যাটর ও উইকেটকিপার। 

পাশাপাশি নিউজিল্যান্ডের অভিজ্ঞ ফাস্ট বোলার ম্যাট হেনরিকেও দলে নিয়েছে চেন্নাই। পাশাপাশি ভারতীয় মিডিল অর্ডার ব্যাটার তথা লেগ স্পিনার সারফারাজ খানকেও এবার দেখা যাবে ধোনির দলে।একইসঙ্গে গত মরসুমের একঝাঁক তারকা ক্রিকেটার তো রয়েছেনই দলে। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড, মাহেন্দ্র সিং ধোনি, প্রোটিয়ান মিডিল অর্ডার তারকা ব্যাটার ডিওয়াল্ড ব্রেভিস, সদ্য সমাপ্ত হওয়া টি-২০ বিশ্বকাপে সর্বাধিক রান করে ম্যান অফ দ্য সিরিজ হওয়া সঞ্জু স্যামসন, দুর্দান্ত ছন্দে থাকা শিবম দুবেরা তো ব্যাটিং বিভাগের অন্যতম অস্ত্র হিসাবে রয়েছেনই। বিশ্বকাপের ফাইনালে দেশকে চ্যাম্পিয়ন করার নায়ক সঞ্জুর খেলা মাঠে বসে উপভোগ করে আইপিএলের আগে উচ্ছ্বসিত মাহি। কারণ এবার চেন্নাইয়ের দলে ওপেনিং স্লটে তাঁর জায়গা পাওয়া যে একদম নিশ্চিত তা জানে চেন্নাই ম্যানেজমেন্ট। পাশাপাশি দলে বোলিং বিভাগে গত মরসুমের মধ্যে রয়েছেন নূর আহমেদ, খালিল আহমেদ, আনসুল কম্বোজের মতো তারকারা।

এবার চেন্নাইয়ের ফিল্ডিং কোচ হিসাবে যোগ দিলেন ইংল্যান্ডের প্রাক্তন উইকেটকিপার জেমস ফস্টার। ইংল্যান্ডের হয়ে সাতটি টেস্ট, ১১টি এক দিনের ম্যাচ এবং পাঁচটি টি-২০ খেলেছেন তিনি। অতীতে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের কোচিং স্টাফ ছিলেন। সবমিলিয়ে এবার আইপিএলে চেন্নাইকে সাফল্যের সরণীতে ফিরিয়ে আনাই এখন একমাত্র লক্ষ্য মাহি অ্যান্ড সিএসকে কোম্পানির। 

নরেন্দ্রপুরে জমজমাট Corporate ক্রিকেট টুর্নামেন্ট, ফাইনালে চ্যাম্পিয়ন Arsh Enterprise

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular