Sunday, March 22, 2026
Homeক্রিকেটমেদিনীপুর শহরে শুরু হতে চলেছে অনুর্ধ্ব ১২ MCF CHAMPIONS TROPHY

মেদিনীপুর শহরে শুরু হতে চলেছে অনুর্ধ্ব ১২ MCF CHAMPIONS TROPHY

২৮ মার্চ থেকে শুরু হচ্ছে এই ১৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট। যার ফাইনাল ম্যাচ আয়োজিত হবে এপ্রিল মাসের শেষের দিকে।

ময়দান আপডেট: জনপ্রিয় ক্রিকেট কোচ সুশীল শিকারিয়ার উদ্যোগে মেদিনীপুর শহরে অন্যতম সেরা ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে পরিচিত পশ্চিম মেদিনীপুর ক্রিকেট ওয়েলফেয়ার ফাউন্ডেশন। আর এই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগেই আয়োজিত হয় অনুর্ধ্ব ১২ MCF CHAMPIONS TROPHY। এবার এই টুর্নামেন্টের তৃতীয়বর্ষ অনুষ্ঠিত হচ্ছে মেদিনীপুর শহরের ইন্দিরাপল্লি গ্রাউন্ডে। এই টুর্নামেন্টে বিশেষ সহযোগিতা করছে ইন্দিরাপল্লি যুব উন্নয়ন সমিতি। এই টুর্নামেন্টে অংশ নিতে চলেছে মেদিনীপুর, খড়গপুর, দিঘা, কলকাতা, বারাসত, তারকেশ্বর, খাতরা সহ বিভিন্ন এলাকা থেকে ১৮ টা দল। এই টুর্নামেন্টে রয়েছে বেশ কিছু আকর্ষণীয় পুরস্কার। এছাড়াও থাকছে প্রথম পুরস্কার সাত হাজার টাকা ও দ্বিতীয় পুরস্কার ৫ হাজার টাকা। এছাড়াও জার্সি, মেডেল সহ আকর্ষণীয় ট্রফি। 

উল্লেখ্য ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে এই ১৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট। যার ফাইনাল ম্যাচ আয়োজিত হবে এপ্রিল মাসের শেষের দিকে। পশ্চিম মেদিনীপুর ক্রিকেট ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর প্রধান কোচ সুশীল শিকারিয়া জানান, এই টুর্নামেন্টের মাধ্যমে ছোটরা বড়দের মতোই ভালো ক্রিকেট প্রতিযোগিতায় খেলার সুযোগ-সুবিধা পাবে। পাশাপাশি আগামী দিনে এখান থেকেই ভালো ক্রিকেটার উঠে আসতে পারবে। যারা ভবিষ্যতে বাংলার হয়েও প্রতিনিধিত্ব করতে পারে। সবমিলিয়ে মেদিনীপুর শহরে অনুর্ধ্ব ১২ দুর্দান্ত ক্রিকেট প্রতিযোগিতার আসর বসতে চলেছে। ফলে টুর্নামেন্ট ঘিরে যথেষ্ট উৎসাহি স্থানীয় বাসিন্দা থেকে ক্রিকেট প্রেমীরা।  

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular