Sunday, March 22, 2026
Homeক্রিকেটআইপিএলষষ্ঠবারের জন্য আইপিএল ট্রফির খোঁজে মুম্বই ইন্ডিয়ান্স, প্রথম প্রতিপক্ষ ২৯ তারিখ নাইটরা

ষষ্ঠবারের জন্য আইপিএল ট্রফির খোঁজে মুম্বই ইন্ডিয়ান্স, প্রথম প্রতিপক্ষ ২৯ তারিখ নাইটরা

মুম্বই ইন্ডিয়ান্সের দলে নিলামে ১ কোটি টাকায় নেওয়া হয়েছে অভিজ্ঞ প্রোটিয়ান উইকেটকিপার ওপেনিং ব্যাটার কুইন্টন-ডি-কককে। পাশাপাশি দলে নেওয়া হয়েছে ইংল্যান্ডের ডানহাতি ব্যাটসম্যান উইল জ্যাকস, ভারতীয় দুই তারকা ক্রিকেটার সার্দুল ঠাকুর ও দীপক চাহারকে। দলে সুযোগ পেয়েছেন ভারতীয় লেগ স্পিনার মায়াঙ্ক মারকন্ডে।

ময়দান আপডেট: আইপিএলের আসরে সর্বদাই ট্রফি জয়ের বিচারে একে অপরের সঙ্গে দুর্দান্ত লড়াই চালিয়েছে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচবারের ট্রফি জয়ী চেন্নাই ও মুম্বই দুই দলই। ফলে আইপিএলের ইতিহাসে দুই সফল অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি ও মুম্বইয়ের রোহিত শর্মা। ২০১৩ সালের আইপিএলের মাঝপথেই দলের অধিনায়কের দায়িত্ব প্রথমবার পান রোহিত শর্মা। দায়িত্ব নিয়েই ২০১৩ সালে প্রথমবারই মুম্বইকে আইপিএল চ্যাম্পিয়ন করান রোহিত। এরপর ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালেও আইপিএল ট্রফি নিজেদের ঘরে তোলে মুম্বই ইন্ডিয়ান্স। তবে ২০২১ সাল থেকে কিছুটা সাফল্যে ভাটা পড়ে মুম্বইয়ের। ২০২৪ সালে রোহিত শর্মাকে সরিয়ে মুম্বইয়ের অধিনায়ক করা হয় হার্দিক পান্ডিয়াকে। আর সেই বছর লিগ টেবিলে সবার শেষে থেকে সফর শেষ করে মুম্বই। তবে ২০২৫ সালে অর্থাৎ গত মরসুমে আইপিএলে আবারও সাফল্যে প্রত্যাবর্তন করে মুম্বই। তারা গ্রুপে পয়েন্ট টেবিলে চার নম্বরে শেষ করে প্লে-অফে জায়গা করে নেয়। গ্রুপে ১৪ টা ম্যাচ খেলে ৮ টি জয়, ৬ ম্যাচে হারে মুম্বই। প্লে-অফে পঞ্জাব কিংসের কাছে হেরে গতবার বিদায় নিয়েছিল মুম্বই। তবে এবার আইপিএল যত এগিয়ে আসছে ততই অপেক্ষার প্রহর গোনা শুরু আবারও এমআই সমর্থকদের।

এইবছর আইপিএল শুরুর দ্বিতীয় দিনেই ২৯ মার্চ ওয়াংখেড়েতে নিজেদের ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সফর শুরু করছে মুম্বই ইন্ডিয়ান্স। এখনও পর্যন্ত ঘোষিত ক্রীড়াসূচি অনুসারে মুম্বইয়ের দ্বিতীয় ম্যাচ ৪ এপ্রিল ফিরোসা কোটলায় দিল্লির ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। ৭ এপ্রিল রাজস্থান রয়্যালসের ঘরের মাঠে রাজস্থানের বিরুদ্ধে গুয়াহাটিতে খেলবে মুম্বই। ১২ এপ্রিল চতুর্থ ম্যাচে নিজেদের ঘরের মাঠে ওয়াংখেড়েতে হার্দিক, রোহিতরা খেলবেন বিরাট কোহলির আরসিবির বিরুদ্ধে। 

এবার মুম্বই ইন্ডিয়ান্সের দলে নিলামে ১ কোটি টাকায় নেওয়া হয়েছে অভিজ্ঞ প্রোটিয়ান উইকেটকিপার ওপেনিং ব্যাটার কুইন্টন-ডি-কককে। পাশাপাশি দলে নেওয়া হয়েছে ইংল্যান্ডের ডানহাতি ব্যাটসম্যান উইল জ্যাকস, ভারতীয় দুই তারকা ক্রিকেটার সার্দুল ঠাকুর ও দীপক চাহারকে। দলে সুযোগ পেয়েছেন ভারতীয় লেগ স্পিনার মায়াঙ্ক মারকন্ডে।

গত মরসুমের লাস্ট দল থেকে সাফল্যে প্রত্যাবর্তনই এবার লক্ষ্য ধোনিদের, দলে একাধিক নয়া তারকারা!

এছাড়াও গত মরসুমের তারকা প্লেয়ারদের মধ্যে রয়েছেন ভারতীয় দলের টি-২০ অধিনায়ক সূর্যকুমার যাদব, প্রাক্তন মুম্বই অধিনায়ক তথা প্রাক্তন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, অধিনায়ক হার্দিক পান্ডিয়া, টি-২০ বিশ্বকাপে ভারতের জয়ের অন্যতম নায়ক ভারতীয় দলের তারকা পেসার যশপ্রীত বুমরাহ, তরুন তারকা ব্যাটার তিলক বর্মা। এছাড়াও একঝাঁক তারকা বিদেশী ক্রিকেটারদের মধ্যে রয়েছেন রায়ান রিকেলটন, করবিন বশ, কিউয়ি অধিনায়ক মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট সহ একাধিক তারকারা। সবমিলিয়ে এবার আইপিএলে ষষ্ঠবারের জন্য ট্রফি নিজেদের ঘরে তুলতে মরিয়া মুম্বই ইন্ডিয়ান্স। 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular