অঙ্কিত ঘোষ ও সৌম্য দাশ, প্রতিনিধি
ময়দান আপডেট: National Cricket Club এর উদ্যোগে এই প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে NCC Baby League ক্রিকেট টুর্নামেন্ট 2026। কিডস অন জি ফাইভের উপস্থাপনায় শুরু হচ্ছে এই বিশেষ টুর্নামেন্ট। শৈশব পর্যায়ে থেকে ক্রিকেট প্রতিভা তুলে আনায় এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য। এনসিসি ও মেনল্যান্ড সম্বরণ অ্যাকাডেমির যৌথ উদ্যোগে ১৮ থেকে ২৫ তারিখ পর্যন্ত চলবে Ncc baby league। প্রত্যেকটি ম্যাচ ১০ ওভার করে খেলা হবে। ২৪ টি দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। মেনল্যান্ড সম্বরণ অ্যাকাডেমির মাঠে ও রাজস্থান মাঠে খেলাগুলি আয়োজিত হবে। মঙ্গলবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিএবির প্রাক্তন সভাপতি অভিষেক ডালমিয়া, এনসিসির প্রেসিডেন্ট পবণ ভালোটিয়া, প্রাক্তন ক্রিকেটার তথা জনপ্রিয় কোচ সম্বরণ ব্যানার্জী, ক্রিকেট দর্পনের প্রতিষ্ঠাতা জয়দেব ভট্টাচার্য সহ বিশিষ্টজনেরা।

প্রত্যেক ইনিংসে ১১ জন ব্যাট করতে পারবে। ১০ জন বোলার ব্যবহার করা যাবে। একজন বোলার সর্বাধিক ২ ওভার করতে পারবে। ইনিংসের মাঝে স্ট্র্যাটেজিক টাইম আউট থাকবে। সেই সময় কোচেরা সরাসরি দলকে পরামর্শ দিতে পারবেন। সাদা সিন্থেটিক বল এবং রঙিন পোশাকে খেলা হবে। ফিল্ডিংয়ের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ থাকছে। ১১ গজের বৃত্তের মধ্যে উইকেটকিপার এবং স্লিপ ফিল্ডার ছাড়া আর কাউকে ক্যাচিং পজিশনে রাখা যাবে না।

