সোনালি চ্যাটার্জী, প্রতিনিধি
ময়দান আপডেট: বাংলার ফুটবলের সাপ্লাইলাইন হিসাবে পরিচিত ইউনাইটেড স্পোর্টস। প্রত্যেক বছর বিভিন্ন বয়সভিত্তিক প্রচুর সংখ্যক ফুটবলাররা উঠে আসে নবাব ভট্টাচার্যের ইউনাইটেড স্পোর্টসের মাধ্যমে। এই বছর কলকাতা ফুটবল লিগেও কোচ লালকমল ভৌমিকের হাত ধরে দুর্দান্ত সাফল্য দেখিয়ে ফাইনালে রার্নাস হয়েছে ইউনাইটেড স্পোর্টস। আর এবার তাদের লক্ষ্য আইলিগ 2 চ্যাম্পিয়ন হয়ে আইলিগে জায়গা করে নেওয়া।

I league 2 কে পাখির চোখ করে নৈহাটি স্টেডিয়ামে অনুশীলন চালিয়ে যাচ্ছে ইউনাইটেড স্পোর্টস ক্লাব। রক্ষন থেকে আক্রমণ বিভাগ উভয়কেই শক্তিশালী করতে দলে যোগ দিচ্ছেন একাধিক ফুটবলার। অমিত চক্রবর্তী,অমিত টুডু,সুময় সোম সহ ভিন রাজ্যের ফুটবলারদের নিয়ে প্রস্তুতি সারছে বেগুনি ব্রিগেড। হাতে খুব বেশি একটা সময় নেই তা নিয়ে কিছুটা চিন্তিত ইউনাইটেড স্পোর্টস ক্লাবের কোচ লাল কমল ভৌমিক। তবে দলে যে সকল ফুটবলার রয়েছেন তাদের সকলকে নিয়ে যে ভালো একটা লড়াই করা সম্ভব সেই বিষয়েও আশাবাদী কোচ। ক্লাব কর্তা নবাব ভট্টাচার্য জানান,বেশি বাজেটের টিম নয়,অল্প বাজেটের মধ্যে দল করেই লড়াই করতে চান তারা। পাশাপাশি নবাব ভট্টাচার্য বলেন, যারা দলে যোগ দিচ্ছেন তাদের পাশাপাশি কলকাতা লিগে ইউনাইটেড এবং পাঠচক্রে যারা ধারাবাহিক ভাবে ভালো খেলেছিল তাদেরও দলে সুযোগ করে দেওয়াই লক্ষ্য।

ইউনাইটেড স্পোর্টসের প্রথম খেলা ২৮ মার্চ স্পোর্টিং ক্লাব অব দ্যা গোয়ার বিরুদ্ধে। প্রথম চারটি তাদের অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে এবং বাকি চারটি হোম। তবে নির্বাচনের তারিখ ঘোষনা হয়ে যাওয়ার ফলে ফিক্সচারে কিছু বদল আসতে পারে। তবে সমস্ত কিছু সরিয়ে রেখে এই মুহূর্তে ইউনাইটেড স্পোর্টস এর প্রধান লক্ষ্য I league 2 তে ভালো ফলাফল করা। তবে শেষ পর্যন্ত বেগুনি আর্মিরা কতটা সাফল্য দেখাতে পারে আসন্ন আইলিগ টু তে এখন সেটাই দেখার!
NCC এর উদ্যোগে এই প্রথমবার Baby League ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন
