Sunday, March 22, 2026
Homeক্রিকেটএনসিসিবেলুন উড়িয়ে সাড়ম্বরে সূচনা এনসিসি Baby League Cricket Tournament, প্রথমদিনেই অনুষ্ঠিত সাতটি...

বেলুন উড়িয়ে সাড়ম্বরে সূচনা এনসিসি Baby League Cricket Tournament, প্রথমদিনেই অনুষ্ঠিত সাতটি ম্যাচ

প্রথম দিনে রাজস্থান মাঠে চতুর্থ ম্যাচে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ স্পোর্টস জোন ও গড়িয়া সবুজ দলের মধ্যে। স্পোর্টস জোন প্রথমে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ১০৫/৩ রান। জবাবে গড়িয়া সবুজ দল রান তাড়া করতে গিয়ে নির্ধারিত ১০ ওভারে ১০৪/১। ১ রানে হেরে যায় গড়িয়া সবুজ দল।

সৌরভ রায় ও সৌম্য দাশ, প্রতিনিধি 

ময়দান আপডেট: অবশেষে সাড়ম্বরে বুধবার থেকে সূচনা হয়ে গেল NCC Baby League Cricket Tournament 2026 এর। এদিন মেনল্যান্ড সম্বরণ অ্যাকাডেমির মাঠে বেলুন উড়িয়ে এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে টুর্নামেন্টের সূচনা করেন এনসিসি প্রেসিডেন্ট পবণ ভালোটিয়া, প্রাক্তন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া, স্টেডিয়াম কমিটির মেম্বার শালিনি ডালমিয়া, প্রাক্তন রঞ্জি ক্রিকেটার সম্বরণ ব্যানার্জী, ক্রিকেট ক্লাব অফ ঢাকুরিয়ার কর্ণধার তথা প্রাক্তন সিএবির স্টেডিয়াম কমিটির চেয়ারম্যান শান্তনু মিত্র, প্রাক্তন সিএবির অ্যাপেক্স কাউন্সিল মেম্বার সন্দীপ দে,সিএবির টুর্নামেন্ট কমিটির মেম্বার অধিরাজ দত্ত, ক্রিকেট দর্পণের প্রতিষ্ঠাতা জয়দেব ভট্টাচার্য সহ বিভিন্ন আধিকারিকরা।

এদিন সম্বরণ অ্যাকাডেমির মাঠে প্রথম ম্যাচে ২৮ রানে ক্রিকেট ক্লাব অফ ঢাকুরিয়াকে হারিয়ে জয়ী হয় অশোক মালহোত্রা ক্রিকেট অ্যাকাডেমি। ম্যান অফ দ্য ম্যাচ হয় আদিত্য শর্মা। ওই মাঠে দ্বিতীয় ম্যাচে ৭৭ রানে সম্বরণ ক্রিকেট অ্যাকাডেমি হোয়াইটকে হারিয়ে জয়ী হয় LRS Bangla Sports Academy । ম্যাচের সেরা মহাবীর বিশ্বাস। 23 বলে 73 রান করেন তিনি।

সম্বরণ ক্রিকেট অ্যাকাডেমির মাঠে তৃতীয় ম্যাচে দুর্দান্ত ব্যাটিং পাটুলি ক্রিকেট অ্যাকাডেমির অভ্রজিৎ বিশ্বাসের। ৩৯ বলে ৯৩ রানে অপরাজিত থাকেন তিনি। পাশাপাশি দুই উইকেট নিয়ে ম্যাচের সেরা অভ্রজিৎ। Sportiqo কে ৩০ রানে হারিয়ে জয়ী পাটুলি ক্রিকেট অ্যাকাডেমি।

অন্যদিকে এদিন রাজস্থান মাঠে চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে সোনারপুর SUSA এ কে ৩ রানে হারিয়ে জয় লাভ করে BOURNVITA CRICKET ACADEMY। ওই মাঠে দ্বিতীয় ম্যাচে বেলগাছিয়া এসিকে ৭ উইকেটে হারিয়ে জয় লাভ করে স্পোর্টস জোন। তৃতীয় ম্যাচে সোনারপুর SUSA এ কে ৬ রানে হারিয়ে জয় লাভ করে জগাছা থানা। 

আর প্রথম দিনে রাজস্থান মাঠে চতুর্থ ম্যাচে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ স্পোর্টস জোন ও গড়িয়া সবুজ দলের মধ্যে। স্পোর্টস জোন প্রথমে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ১০৫/৩ রান। জবাবে গড়িয়া সবুজ দল রান তাড়া করতে গিয়ে নির্ধারিত ১০ ওভারে ১০৪/১। ১ রানে হেরে যায় গড়িয়া সবুজ দল।

মেদিনীপুর শহরে শুরু হতে চলেছে অনুর্ধ্ব ১২ MCF CHAMPIONS TROPHY

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular