Sunday, March 22, 2026
Homeফুটবলদিল্লির বিরুদ্ধে জামশেদপুর ড্র করায় স্বস্তি মোহনবাগানের, মুম্বইয়ের বিরুদ্ধে ফিরছেন রবসন

দিল্লির বিরুদ্ধে জামশেদপুর ড্র করায় স্বস্তি মোহনবাগানের, মুম্বইয়ের বিরুদ্ধে ফিরছেন রবসন

মুম্বই সিটি এফসির কোচ সাংবাদিক সম্মেলনে হুঙ্কার দিয়ে যান, মোহনবাগানকে হারিয়ে তিন পয়েন্ট ঘরে তোলা কঠিন হলেও, অসম্ভব নয়।

সোনালি চ্যাটার্জী, প্রতিনিধি 

ময়দান আপডেট: বার-বারই মোহনবাগানের ম্যাচের আগে আইএসএলে পয়েন্ট টেবিলে সবুজ-মেরুনের সমীকরণটা সহজ করে দিচ্ছে জামশেদপুর এফসি। কারণ এর আগে ব্যাঙ্গালুরু এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে মোহনবাগান খেলতে নামার আগের দিনই নর্থ-ইস্ট ইউনাউটেডের কাছে ২-১ গোলে হেরে, সবুজ-মেরুন বাহিনীর অঙ্কটা সহজ করে দেয় জামশেদপুর। আর এবার মুম্বই সিটি এফসির বিরুদ্ধে মোহনবাগান খেলতে নামার আগের দিন স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে, দ্বিতীয় স্থানেই থাকল জামশেদপুর। অন্যদিকে এক ম্যাচ কম খেলে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে মোহনবাগান। আর ৬ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে জামশেদপুর। ফলে শুক্রবার মোহনবাগান ড্র করলেও ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকবে মোহনবাগান। অন্যদিকে মুম্বই ৫ ম্যাচে ১১ পয়েন্ট। ম্যাচ ড্র হলে তাদের পয়েন্ট হবে ১২। একমাত্র মুম্বই জিতে গেলে তারা ১৪ পয়েন্ট নিয়ে এক নম্বরে উঠে আসবে। 

যদিও শুক্রবার আবারও হোম ম্যাচে সমর্থকদের উপস্থিতিতে ফিরছে মোহনবাগান। যা দলকে অনেক বেশি আত্মবিশ্বাস বাড়াবে। কারণ শেষ ম্যাচে কান্তিরাভায় গোলশূন্য ড্র করেছে সবুজ-মেরুন বাহিনী। তবে মোহনবাগান জনতাদের উপস্থিতি ঘরের মাঠের বাইরেও আপ্লুত করেছিল সার্জিও লোবেরার দলকে। তবে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট খোয়াতে হয় ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে মোহনবাগানকে! শুক্রবার মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামার আগে সাংবাদিক সম্মেলনে মোহনবাগান কোচ সার্জিও লোবেরা জানালেন, অতীত এবং ভবিষ্যত এই দুই সরিয়ে রেখে কেবল বর্তমান নিয়েই তার চূড়ান্ত চিন্তাভাবনা। সুতরাং অতীতের কথা ভুলে আসন্ন ম্যাচে জয় পাওয়াই একমাত্র লক্ষ্য সার্জিও লোবেরার। অপরদিকে ফিফা ইন্টারন্যাশনাল ব্রেকের আগে গ্রুপ শীর্ষেই শেষ করা এবং তার পরবর্তীতে ট্রফি জয়ের দিকে এগোনোই লক্ষ্য।

ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে দল যখন রওনা দেয় তখন রবসনকে ছাড়াই কলকাতা ছাড়তে হয় মোহনবাগানকে! যুবভারতীর প্রাকটিস গ্রাউন্ড সাক্ষী থেকেছিল রবসনের মাঠ জুড়ে একা অনুশীলন করে ফিরে আসার মরিয়া চেষ্টা! তবে এরই মধ্যে আলবার্তোর চোট বেশ অস্বস্তি তৈরি করেছিল বাগান শিবিরে! তবে আজ সার্জিও লোবেরা জানিয়ে দেন রবসন এবং আলবার্তো মুম্বই ম্যাচের জন্য একেবারেই তৈরি।

সাংবাদিক সম্মেলনে কোচের সঙ্গে এদিন উপস্থিত ছিলেন আপুইয়া, তিনি জানান কোচের পরিকল্পনা মাফিক কাজ করে যাবেন তিনি মাঠে। গোল করতে পারলে অবশ্যই ভালো লাগবে তাঁর। তবে দলের জয়ের জন্য যা করার প্রয়োজন তিনি তাই করবেন। পুরোনো দলের বিরুদ্ধে মাঠে নামার আগে আবেগপ্রবন হয়ে পড়বেন আপুইয়া? এই প্রশ্ন তার কাছে গেলে তিনি জানান এই প্রক্রিয়াটি স্বাভাবিক। ফুটবলারদের যেমন দল বদল করতে হয়, তেমনই শহরও পরিবর্তন করতে হয়। সুতরাং প্রাক্তন দল খুব একটা ভাবাবে না আপুইয়াকে।

মুম্বই সিটি এফসিতেও বেশকিছু প্রাক্তন মোহনবাগান ফুটবলার থাকলেও সার্জিও লোবেরার নজর থাকবে কোনও একজন ফুটবলারের উপর নয়, বরং সম্পূর্ণ মুম্বই সিটি এফসি দলটির উপর। আহত বাঘের মতোই শুক্রবার এই ম্যাচ খেলতে নামতে চলেছে মোহনবাগান।

অন্যদিকে মুম্বই সিটি এফসির কোচ সাংবাদিক সম্মেলনে হুঙ্কার দিয়ে যান, মোহনবাগানকে হারিয়ে তিন পয়েন্ট ঘরে তোলা কঠিন হলেও, অসম্ভব নয়। ঐক্যবদ্ধ হয়ে পরিকল্পনা মাফিক খেলতে পারলে তারাও মোহনবাগানকে বেগ দিতে সক্ষম। মোহনবাগান কোচ সার্জিও লোবেরা যেমন মুম্বই সিটি এফসিকে সহজ ভাবে নিচ্ছেন না, তেমনই মুম্বাই সিটি এফসি অসম্ভবকে সম্ভব করতে নয়, কঠিন প্রতিপক্ষের ঘরে ঢুকে পয়েন্ট ছিনিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই শুক্রবার মাঠে নামতে চলেছে।

এনসিসি বেবি লিগে দ্বিতীয় দিনের শেষে নকআউটে স্পোর্টস জোন, জগাছা থানা ও পাটুলি ক্রিকেট অ্যাকাডেমি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular