সৌরভ রায়, প্রতিনিধি
ময়দান আপডেট: এনসিসি বেবি লিগ ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় দিনেও একাধিক ম্যাচে টান-টান উত্তেজনাপূর্ণ লড়াই ছোট-ছোট খুদে ক্রিকেটারদের। বৃহস্পতিবারও রাজস্থান মাঠে চারটি এবং সম্বরণ মাঠে ৩ টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। এদিন সকালে সম্বরণ ক্রিকেট অ্যাকাডেমির মাঠে প্রথম ম্যাচেই ৮ উইকেটে বেঙ্গল বয়েজকে হারিয়ে জয় লাভ করে পাটুলি ক্রিকেট অ্যাকাডেমি। ৩২ বলে ৪৯ রানে অপরাজিত থেকে ম্যাচের সেরা হয় অভ্রজিৎ বিশ্বাস। তাঁর ইনিংসে ছিল ৫ টা চার ও ২ টি ছয়। উল্লেখ্য পর-পর দুই ম্যাচে জিতে নকআউটে জায়গা করে নিল পাটুলি ক্রিকেট অ্যাকাডেমি। আর দুই ম্যাচেই পাটুলি ক্রিকেট অ্যাকাডেমির হয়ে ম্যাচের সেরা অভ্রজিৎ বিশ্বাস। বুধবার Sportiqo এর বিরুদ্ধে ৩৯ বলে ৯৩ রানের অপরাজিত থাকেন তিনি। আর বৃহস্পতিবারও দুর্দান্ত ব্যাট করে দলের জয় এনে দিল অভ্রজিৎ।

অন্যদিকে এদিন রাজস্থান মাঠে বুলান ক্রিকেট অ্যাকাডেমিকে ৩০ রানে হারিয়ে জয় লাভ করে তেঘরিয়া সিসিসি। ওই মাঠে দ্বিতীয় ম্যাচে বেলঘরিয়া এসিকে হারিয়ে ৪৩ রানে জয় লাভ করে গড়িয়া সবুজ দল। রাজস্থান মাঠে তৃতীয় ম্যাচে ২ রানে বোনভিটা ক্রিকেট অ্যাকাডেমিকে হারিয়ে জয় লাভ করে জগাছা থানা। উল্লেখ্য বুধবার সোনারপুর SUSA কে ৬ রানে হারিয়ে জয় লাভ করে জগাছা থানা। ফলে পর-পর দুই ম্যাচে জিতে জগাছা থানা জায়গা করে নিল নকআউটে। আর শেষ ম্যাচে সিএমডিএ নগর সিসিসি-কে ৮ উইকেটে হারিয়ে দিয়েছে বিক্রম ক্রিকেট অ্যাকাডেমি।

অপরদিকে এদিন সম্বরণ মাঠে দ্বিতীয় ম্যাচে পি সেনকে ২ উইকেটে হারিয়ে জয়ী RDMP। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ হয়। ম্যাচের সেরা অভিষেক ঠাকুর। হ্যাটট্রিক করার পাশাপাশি 20 রান করে অভিষেক।

আর ওই মাঠে দিনের শেষ ম্যাচে ১০ উইকেটে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী সিসিডি। ম্যাচের সেরা শেখ সাহান। 36 রানে অপরাজিত ও একটি উইকেট নেয় সে। ফলে এখনও পর্যন্ত দুই ম্যাচে জিতে নকআউটে পৌঁছে গেছে স্পোর্টস জোন, জগাছা থানা ও পাটুলি ক্রিকেট অ্যাকাডেমি।
কলকাতা লিগে রার্নাস হওয়ার পর এবার ইউনাইটেড স্পোর্টসের লক্ষ্য আইলিগ 2
