Sunday, March 22, 2026
Homeফুটবলঘন-ঘন আক্রমণ মুম্বইয়ের, নাওফলের গোলে প্রথমার্ধে এগিয়ে মুম্বই সিটি এফসি

ঘন-ঘন আক্রমণ মুম্বইয়ের, নাওফলের গোলে প্রথমার্ধে এগিয়ে মুম্বই সিটি এফসি

খেলার ২৭ মিনিটে জনি কাউকোর বাড়ানো বলে নাওফলের গোলে এগিয়ে যায় মুম্বই সিটি এফসি। ফলে ১-০ গোলে পিছিয়ে থেকে খেলার শুরুতেই কিছুটা চাপে পড়ে যায় সবুজ-মেরুন বাহিনী।

ময়দান আপডেট: আইএসএলে নিজেদের প্রথম অ্যাওয়ে ম্যাচে কান্তিরাভা স্টেডিয়ামে ব্যাঙ্গালুরু এফসির বিরুদ্ধে ২ পয়েন্ট নষ্ট করলেও, শুক্রবার মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ৩ পয়েন্ট তুলে নেওয়ায় প্রধান লক্ষ্য ছিল কোচ সার্জিও লোবেরার। এই ম্যাচে খেলতে নামার আগে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে ছিল মোহনবাগান। ফলে প্রথম স্থান ধরে রাখতে কঠিন প্রতিপক্ষ মুম্বই সিটি এফসির বিরুদ্ধে এদিন তিন অজি তারকা দিমিত্রি পেত্রাতোস, জেমি ম্যাকলারেন ও জেসন কামিংসকে প্রথম একাদশে রেখে আক্রমণাত্বক দল সাজান কোচ লোবেরা। এদিন ম্যাচের শুরুতেই আপুইয়াকে ফাউল করায় হলুদ কার্ড দেখেন মুম্বইয়ের জর্জি রোলান্ডো। ১৭ মিনিটে একটা সহজ গোলের সুযোগ নষ্ট করে মুম্বই সিটি এফসির এক ফুটবলার। অন্যদিকে মোহনবাগান একটা ভুল শট খেলায় সুযোগ নষ্ট করে। ২১ মিনিটে মুম্বইয়ের নোউফলের আক্রমণ প্রতিহত করে দেন বিশাল কাইথ। ২৩ মিনিটে পেরেরা দিয়াজের শট থেকে ছাংতের বাড়ানো বলে, আকাশ মিশ্রা হেডে গোল করার প্রচেষ্টা করেন। কিন্তু পোস্টের সামনে আকাশ মিশ্রার সঙ্গে সংঘাতে চোট পান মেহেতাব সিং। 

তবে এদিন মোহনবাগানের ডিফেন্স ভেঙে বার-বার আক্রমণ করতে থাকে মুম্বই। আর খেলার ২৭ মিনিটে জনি কাউকোর বাড়ানো বলে নাওফলের গোলে এগিয়ে যায় মুম্বই সিটি এফসি। ফলে ১-০ গোলে পিছিয়ে থেকে খেলার শুরুতেই কিছুটা চাপে পড়ে যায় সবুজ-মেরুন বাহিনী। ৪০ মিনিটে দিমির বাড়ানো বলে হেডে গোলের সুযোগ নষ্ট করেন জেসন কামিংস। ৪৪ মিনিটে দিমির শট প্রথমে আটকানোর প্রচেষ্টা করলেও ব্যর্থ হন মুম্বইয়ের গোলরক্ষক, তবে এরপর ফিরে আসা বলে গোলের সুযোগ নষ্ট করেন ম্যাকলারেন। আর ম্যাচের অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে ছাংতের শট আটকে দেন বিশাল কাইথ, তবে এরপর ফের পোস্ট লক্ষ্য করে শট নেন জর্জ ওটিস, আবারও দুর্দান্ত ভাবে রুখে দেন বিশাল কাইথ। এরপর অতিরিক্ত সময়ের শেষ মিনিটে ফ্রিকিকে দিমির দূরপাল্লার শট পোস্টে লেগে ফিরে আসে। ফলে প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলে।  

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular