Sunday, March 22, 2026
Homeক্রিকেটআইপিএলআইপিএল শুরুর আগে চোট-আঘাতে চরম সমস্যায় নাইট বাহিনী!

আইপিএল শুরুর আগে চোট-আঘাতে চরম সমস্যায় নাইট বাহিনী!

আইপিএল শুরুর আগেই চোট পেয়েছেন আকাশ। যেমনটা খবর তাতে চোটের জন্য গোটা আইপিএল থেকেই ছিটকে গেলেন আকাশদীপ। এবারের আইপিএলে খেলার কোনও সম্ভাবনা নেই তাঁর।

ময়দান আপডেট: একদিকে কলকাতার ইডেন গার্ডেন্সে আইপিএলের পুরোদমে অনুশীলন সারছে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। তবে তারই মধ্যে একের পর এক চোট-আঘারের সংবাদে চিন্তা বাড়ছে নাইট শিবিরে। দীর্ঘদিন পর আইপিএলে নাইট রাইডার্সের দলে সুযোগ পেয়েছিলেন বাংলার দলে খেলা কোনও ক্রিকেটার। ১ কোটি টাকায় বাংলার দলে খেলা বিহারের সাসারামের ছেলে আকাশদীপকে দলে নিয়েছিল কেকেআর। তবে আইপিএল শুরুর আগেই চোট পেয়েছেন আকাশ। যেমনটা খবর তাতে চোটের জন্য গোটা আইপিএল থেকেই ছিটকে গেলেন আকাশদীপ। এবারের আইপিএলে খেলার কোনও সম্ভাবনা নেই তাঁর। শনিবার সরকারি ভাবে আকাশদীপকে না পাওয়ার কথা জানিয়েছেন কেকেআর কর্তৃপক্ষ। পাশাপাশি চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গিয়েছেন কেকেআরের আরও এক তারকা পেসার ভারতীয় দলের অন্যতম সদস্য হর্ষিত রানা। তাঁরও চোট গুরুতর। সম্পূর্ণ সুস্থ হতে বেশ কয়েক মাস সময় লাগবে। এখনও হর্ষিতের পরিবর্ত বোলার নির্বাচন করতে পারেননি কেকেআর কর্তৃপক্ষ। তার মধ্যে আকাশদীপের চোট তাঁদের আরও বিপদে ফেলে দিল। 

পাশাপাশি উল্লেখ্য নাইটদের দলে এবার ১৮ কোটি টাকার চড়া দরে কেনা অন্যতম দামি ক্রিকেটার শ্রীলঙ্কার তারকা পেসার মাথিশা পাথিরানাকে কবে থেকে পাওয়া যাবে, তা-ও অনিশ্চিত। তারও কিছুটা চোট রয়েছে বিশ্বকাপের সময় থেকে। ফলে এপ্রিলের শেষের দিক থেকে পাওয়া যেতে পারে তাঁকে। তারই মধ্যে বাংলাদেশী পেসার মুস্তাফিজুর রহমানকেও ছেড়ে দিয়েছে নাইটরা। সবমিলিয়ে আইপিএল শুরুর আগে দলের পেস বোলিং বিভাগ নিয়ে চরম সমস্যায় পড়েছে অভিষেক নায়ার, অজিঙ্ক রাহানেরা।  

দল গঠনে চমক না থাকলেও, গতবারের রার্নাস শ্রেয়স আইয়ারের পঞ্জাব কিংস লড়াই দিতে প্রস্তুত

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular