Sunday, March 22, 2026
Homeফুটবলদেশ- বিদেশের ফুটবলসোমবার মহামেডানের বিরুদ্ধে ৩ পয়েন্ট পেতে মরিয়া অস্কার, সমর্থকদের পাশে থাকার বার্তা...

সোমবার মহামেডানের বিরুদ্ধে ৩ পয়েন্ট পেতে মরিয়া অস্কার, সমর্থকদের পাশে থাকার বার্তা কোচের

গোলরক্ষক প্রভসুখন গিল অবশ্য সাংবাদিকদের স্মরণ করিয়ে দেন কেবলমাত্র তারাই ৫ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শেষের দিকে আছে, এমনটা নয়! অন্য দলরাও শেষ কয়েকটা ম্যাচে খারাপ খেলেছে। কার্যত তিনি যে মোহনবাগানের শেষ দুই ম্যাচে ড্র করা এবং মুম্বইয়ের কাছে হারের প্রসঙ্গ তুললেন তা স্পষ্ট।

সৌরভ রায়, প্রতিনিধি 

ময়দান আপডেট: চলতি আইএসএলের শুরুতে পর-পর দুই ম্যাচেে জয় পেলেও, শেষ তিন ম্যাচে হতাশ করেছে লাল-হলুদ বাহিনী। জামশেদপুরের কাছে হারের পর, এফসি গোয়া এবং কেরালার বিরুদ্ধে ড্র করে যথেষ্ট চাপে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ। কারণ শেষ ম্যাচে কেরালার বিরুদ্ধে ১-১ গোলে ড্র করায়, ক্ষুব্ধ সমর্থকরা গো-ব্যাক স্লোগান তোলেন কোচের বিরুদ্ধে। পাশাপাশি অস্কারের উপর খুশি নয় ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার থেকে শুরু করে ক্লাবের অফিসিয়ালরা। ফলে এখন কার্যত সোমবার মহামেডান ম্যাচে অগ্নি পরীক্ষার সামনে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ। কারণ তিনিও ভালো ভাবে জানেন এত ভালো দল নিয়ে যদি লিগ টেবিলে নিচের দিকে শেষ করে ইস্টবেঙ্গল, তাহলে তাঁর চাকরি হারানো নিশ্চিত। এমনকি মহামেডান ম্যাচেও যদি ফলাফল সুখকর না হয়, তাহলে কোচ বদলের রাস্তায় হাঁটতে পারে ইমামি। 

এদিন রবিবার ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে কোচ অস্কারকে বেশ কিছুটা চিন্তিত দেখাল। যদিও তিনি জানান তাঁর একটাই লক্ষ্য মহামেডান ম্যাচে জিতে ৩ পয়েন্ট ঘরে আনা এবং পয়েন্ট টেবিলে উপরে উঠে আসা। কারণ বর্তমানে পয়েন্ট টেবিলে ৫ ম্যাচ খেলে ২ টি জয়, ২টি ড্র এবং ১ টি ম্যাচে হেরে ৮ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে ইস্টবেঙ্গল। ফলে মহামেডানের বিরুদ্ধে মিনি ডার্বিতে একমাত্র জয় ছাড়া আর কিছুই ভাবছেন না অস্কার। তবে মহামেডান যে শুধুমাত্র ভারতীয় ফুটবলারদের নিয়ে দল গঠন করেছে তা বেশ জানেন অস্কার। ফলে ৪ ম্যাচে হেরে পয়েন্ট টেবিলে শেষে থাকা সাদা-কালো বাহিনীর বিরুদ্ধে অনেকটাই এগিয়ে থাকবে ইস্টবেঙ্গল তা স্পষ্ট। তবে মহামেডান শেষ ম্যাচে ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে ২-১ গোলে হারলেও, ভালো লড়াই করেছে। যার ফলে অনেকটাই সচেতন থাকতে হবে ইস্টবেঙ্গলকে।

পাশাপাশি এদিন সাংবাদিক সম্মেলনে দলের গোলরক্ষক প্রভসুখন গিল অবশ্য সাংবাদিকদের স্মরণ করিয়ে দেন কেবলমাত্র তারাই ৫ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শেষের দিকে আছে, এমনটা নয়! অন্য দলরাও শেষ কয়েকটা ম্যাচে খারাপ খেলেছে। কার্যত তিনি যে মোহনবাগানের শেষ দুই ম্যাচে ড্র করা এবং মুম্বইয়ের কাছে হারের প্রসঙ্গ তুললেন তা স্পষ্ট। তবে মহামেডানকে সমীহ করলেও, ইস্টবেঙ্গল সমর্থকদের জয় উপহার দিতে প্রস্তুত লাল-হলুদ বাহিনী, তাও বুঝিয়ে দিলেন গিল। উল্লেখ্য কেভিন সিব্বিলে ছাড়া ইস্টবেঙ্গলের দলের অন্যান্য ফুটবলাররা সম্পূর্ণ ফিট রয়েছে। ফলে এখন দেখার ব্যর্থতার জ্বালা কাটিয়ে, সোমবার মিনি ডার্বিতে মহামেডানের বিরুদ্ধে কতটা সাফল্য দেখাতে পারে ইস্টবেঙ্গল ! 

ইস্টবেঙ্গলের পক্ষ থেকে সাড়ম্বরে দীপক (পল্টু) দাসের ২৫ তম প্রয়াণ বার্ষিকী উদযাপন

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular