ময়দান আপডেট: রবিবার ইস্টবেঙ্গল ক্লাবের নব রূপকার দীপক (পল্টু) দাসের ২৫ তম প্রয়াণ বার্ষিকীতে সকালে ক্লাব তাঁবুতে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। পাশাপাশি ধনধান্য অডিটোরিয়ামে দুপুর ৩ টে থেকে ইস্টবেঙ্গল ক্লাবের নব রূপকার দীপক (পল্টু) দাসের ২৫ তম প্রয়াণ বার্ষিকীতে তাঁর আদর্শকে সামনে রেখে সমাজের বিভিন্ন ক্ষেত্রের গুণীজনদের “দীপক জ্যোতি” সম্মানে সম্মানিত করা হল । সংগীত পরিবেশন করেন স্বনামধন্য শিল্পী শ্রীরাধা বন্দোপাধ্যায় । ক্লাব সভাপতি মুরারি লাল লোহিয়া তার বক্তব্যের মধ্যে দিনে অনুষ্ঠানের শুভ সূচনা হয় ।

প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন কলকাতার মহামান্য হাইকোর্টের জাস্টিস অরিন্দম মুখার্জি I তাকে বরণ করে নেন সভাপতি মুরারি লাল লোহিয়া ও বরিষ্ঠ আইনজীবী অজয় কৃষ্ণ চ্যাটার্জি I দীপক (পল্টু) দাসের ২৫ তম প্রয়াণ বার্ষিকী স্মরণে তাঁকে নিয়ে বিভিন্ন গুণীজনদের লিখিত একটি বই মঞ্চে প্রকাশিত হয় । প্রকাশিত করেন ক্লাবের প্রাক্তন খেলোয়াড়েরা I দীপক (পল্টু) দাসের উপর নির্মিত একটি ভিডিও প্রদর্শিত হয় ।

বরিষ্ঠ আইনজীবী জয়ন্ত মিত্রকে ‘দীপক জ্যোতি’ সম্মানে সম্মানিত করা হয় এদিনI সম্মানিত করেন সভাপতি মুরারি লাল লোহিয়া ও দেবব্রত সরকার । শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক প্রফেসর ডক্টর সমিত রায়কে ‘দীপক জ্যোতি’ সম্মানে সম্মানিত করা হয় । সম্মানিত করেন প্রাক্তন খেলোয়াড় অলোক মুখার্জি, অতনু ভট্টাচার্য, প্রশান্ত ব্যানার্জি । বিশিষ্ট চিকিৎসক ডা: রাজা ধরকে ‘দীপক জ্যোতি’ সম্মানে সম্মানিত করা হয় । সম্মানিত করেন প্রাক্তন সভাপতি ডা প্রণব দাশগুপ্ত, ক্রিকেট সচিব সঞ্জীব আচার্য, প্রাক্তন খেলোয়াড় অমিত ভদ্র । বঙ্গভূষণ ঋতুপর্ণা সেনগুপ্তকে ‘দীপক জ্যোতি’ সম্মানে সম্মানিত করা হয় । সমানিত করেন সাধারণ সচিব রূপক সাহা, বিকাশ দত্ত ও বাচিক শিল্পী রায়া ভট্টাচার্য।

ক্যান্সারে আক্রান্তদের পাশে দাঁড়াতে লাইফ বিয়ন্ড ক্যান্সার ট্রাস্টের হাতে এক লক্ষ টাকা তুলে দেওয়া হয় । ইস্টবেঙ্গলের মহিলা ও পুরুষ খো খো টিমকে উৎসাহ প্রদান ও সংবর্ধিত করা হয়। সাফ ক্লাব কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ক্লাবের ওমেন্স টিমকে উৎসাহ প্রদান ও সংবর্ধিত করা হয় । ছিলেন কোচ অ্যান্টনি আন্দ্রেউস ও ম্যানেজার মৌমি পাল I সম্মানিত করেন আইএফএ প্রেসিডেন্ট অজিত ব্যানার্জি ও দীপঙ্কর চক্রবর্তী I পাশাপাশি অ্যাথলেটিক্স টিমের প্রতিনিধিদের উৎসাহ প্রদান ও সংবর্ধিত করা হয় I সম্মানিত করেন সভাপতি মুরারি লাল লোহিয়া, সহ সভাপতি কল্যাণ মজুমদার ও অজয় কৃষ্ণ চ্যাটার্জি I প্রাক্তন খেলোয়াড় বাইচুং ভুটিয়াকে ‘দীপক জ্যোতি’ সম্মানে সম্মানিত করা হয় ।
