বিরাট দরে ভেঙ্কটেশ কোহলিদের দলে, সাফল্য ধরে রাখাই চ্যালেঞ্জ আরসিবির

১৭ বছর পর ট্রফি নিজেদের ঘরে আনার পর ২০২৬ সালের আইপিএলেও নিজেদের সাফল্য কতটা ধরে রাখতে পারেন কোহলি-পাতিদার-ফিল সল্ট-টিম ডেভিডরা ! এখন সেটার দেখার

0
74

ময়দান আপডেট: দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান। অবশেষে ২০২৫ সালে প্রথমবার আইপিএল ট্রফি নিজেদের ঘরে এনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। স্বপ্নপূরণ হয়েছে কিং কোহলির। ফলে গতবারের চ্যাম্পিয়ন দল হওয়ায়, ২০২৬ সালের আইপিএলে তাঁদের দলের কাছে সমর্থকদের প্রত্যাশার পারদ যে হাজারগুন বেশি থাকবে তা বেশ জানেন অধিনায়ক রজত পাতিদার-বিরাট কোহলিরা। তাই নিলামে আরসিবির দিকে বিশেষ নজর ছিল সমর্থরদের।

এদিন দেখা যায় চড়া দামে প্রাক্তন নাইট তারকা ভেঙ্কটেশ আইয়ারকে দলে নেয় বিরাটের দল। ভেঙ্কটেশ আইয়ারকে ৭ কোটি টাকায় কিনল আরসিবি। ভেঙ্কটেশকে নিয়ে দীর্ঘ সময় দড়ি টানাটানি চলে কেকেআর ও আরসিবির মধ্যে।

পাশাপাশি JACOB DUFFY ২ কোটি টাকায় কিনল আরসিবি। এছাড়াও মধ্যপ্রদেশের তরুণ বাঁ-হাতি অলরাউন্ডার মঙ্গেশ যাদবকে ৫ কোটি ২০ লক্ষ দরে কিনল বিরাটরা। এছাড়াও জর্জন কক্স, কনিস্ক চৌহান, সাতভিক দেশওয়ালদের মতো একাধিক ক্রিকেটারকে নিজেদের সফরসঙ্গী করল ব্যাঙ্গালুরু। এখন দেখার ১৭ বছর পর ট্রফি নিজেদের ঘরে আনার পর ২০২৬ সালের আইপিএলেও নিজেদের সাফল্য কতটা ধরে রাখতে পারেন কোহলি-পাতিদার-ফিল সল্ট-টিম ডেভিডরা !

২০২৫ সালে ৮-নম্বরে শেষ করা ধোনির দলের কাছে বড় চ্যালেঞ্জ ২০২৬-এ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here