লখনউ-তে ম্যাচ বাতিল! কবে টিকিটের টাকা ফেরত পাবেন দর্শকরা ?

লখনউ-তে টিকিটের টাকা দর্শকরা কবে, কি ভাবে ফেরত পাবেন ? সবটাই ধোঁয়াশা! টিকিটের টাকা ফেরত দেবে না বিসিসিআই, সাফ জানাল বোর্ড।

0
276

ময়দান আপডেট: শীতকালে প্রবল কুয়াশার জেরে উত্তর ভারতে বিকেলের পর থেকেই ধোঁয়াশা হয়ে যায় সর্বত্র, এটা খুবই পরিচিত ছবি। ফলে কোনও অবস্থাতেই উত্তর ভারতে বিকেলের পর খেলা আয়োজন করা সম্ভব নয়, তা স্বাভাবিক। কিন্তু সবকিছু জেনে বুঝেও কেন ভারত-দক্ষিণ আফ্রিকার চতুর্থ টি-২০ ম্যাচ উত্তর ভারতের লখনউ-তে, সন্ধ্যা ৭-টা থেকে দেওয়ার সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড ? সেই নিয়ে সরগরম ক্রিকেট মহল। বুধবার অনেক চেষ্টা করেও কোনও অবস্থায় লখনউ-তে টস পর্যন্ত করার সিদ্ধান্ত নিতে পারেননি আম্পায়ররা। ফলে ম্যাচ বাতিল ঘোষণা করতে হয়। এতে হয়তো ভারতীয় দলের কিছুটা সুবিধা হয়েছে স্বাভাবিক কারণ সিরিজ হারের আর কোনও সম্ভাবনা থাকল না। যেহেতু সিরিজ ২-১ হয়ে রয়েছে। শুক্রবার সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আমেদাবাদে। কিন্তু এখন প্রশ্ন হল যে সমস্ত দর্শকরা খেলার টিকিট কেটে মাঠে গিয়েছিলেন তারা কি আদৌও টিকিটের টাকা ফেরত পাবেন ? 

টিকিটের দাম ফেরত চেয়ে বিসিসিআইকে কাঠগড়ায় তুলেছেন বুধবারের ম্যাচের দর্শকরা। যদিও টিকিট ইস্যু থেকে নিজেদের সরিয়ে নিয়েছে বোর্ড। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, “এই বিষয়টি রাজ্য ক্রিকেট সংস্থার নিয়ন্ত্রণে থাকে। তাই টিকিটের দাম ফেরতের বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবে উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থা। বিসিসিআই শুধু সংশ্লিষ্ট রাজ্য সংস্থাকে ম্যাচ আয়োজনের ভার দেয়। বাকি কাজ রাজ্য সংস্থার। টিকিটের দাম কত হবে, কত টিকিট ছাপা হবে সেই সিদ্ধান্ত তারা নেয়। বোর্ড হস্তক্ষেপ করে না। ফলে টিকিটের টাকা ফেরতের দায়ও তাদের। বোর্ডের নয়।” যদিও উত্তর প্রদেশ ক্রিকেট সংস্থার পক্ষ থেকে এখনও টিকিটের টাকা ফেরত দেওয়া নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায় নি। 

অন্যদিকে ম্যাচ বাতিল হওয়া নিয়ে মুখ খুলেছেন বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা। তিনি বলেন, “লখনউয়ে টি-২০ ম্যাচ বাতিল হয়েছে, সেটা নিয়ে সকলেই খুব হতাশ। সমস্ত প্রস্ততি থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে ধোঁয়াশার কারণে ম্যাচটা বাতিল হল। আসলে ডিসেম্বরের ১৫ তারিখ থেকে জানুয়ারির ১৫ তারিখ পর্যন্ত উত্তর ভারতে ধোঁয়াশার সমস্যাটা খুব বেশি থাকে। তবে আগামী দিনে সূচি তৈরির সময় এই বিষয়টা অবশ্যই মনে রাখা হবে।” 

দ্বিতীয় টেস্টেও চালকের আসনে অস্ট্রেলিয়া, ব্যাটিং বিপর্যয় ইংল্যান্ডের 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here