Sunday, March 1, 2026
Homeক্রিকেটনাইটদের স্বস্তি দিয়ে মুস্তাক আলির ফাইনালে ঝড়ো ব্যাটিং অনুকূল রায়ের

নাইটদের স্বস্তি দিয়ে মুস্তাক আলির ফাইনালে ঝড়ো ব্যাটিং অনুকূল রায়ের

সৈয়দ মুস্তাক আলিতে ৩০৩ রান ব্যাট হাতে, বল হাতে ১৮ উইকেট নিয়ে চমক অনুকূল রায়ের। নাইটদের ভরসা যোগাতে প্রস্তত তারকা অলরাউন্ডার।

ময়দান আপডেট: সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফাইনালে ব্যাট হাতে ও বলেও কামাল দেখালেন শাহরুখ খানের নাইট রাইডার্স দলের অন্যতম স্পিনার অনূকুল রায়। নাইটদের দলের অন্যতম ভরসার জায়গা এই তরুণ ভারতীয় স্পিনার। আর ২০২৬ সালের আইপিএলে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে এইবার নিলামে ঢেলে দল সাজিয়েছে কেকেআর। দলে ক্যামেরন গ্রিন, মুস্তাফিজুর রহমান থেকে শ্রীলঙ্কার তারকা পেসার মাথিশা পাথিরানাকে দলে নিয়ে শক্তি বাড়িয়েছে নাইট বাহিনী। তারই মধ্যে বৃহস্পতিবার হরিয়ানার বিরুদ্ধে মুস্তাক আলি টি-২০ ফাইনালে দুর্দান্ত অলরাউন্ডের ভূমিকায় দেখা গেল অনুকূল রায়কে। এদিন হরিয়ানার ইনিংসে তিনি ২০ বলে ৪০ রানের একটা ঝড়ো ব্যাটিং উপহার দেন। ৩টি চার ও ২টি ছক্কা মারলেন এই বাঁহাতি ব্যাটার। ফলে এই বছর আইপিএলে নাইটদের দলে প্রথম একাদশে তাঁকে রাখার প্রয়োজনীয়তার কথা বুঝিয়ে দিলেন তিনি নিজেই। 

শুধুমাত্র ব্যাটে ঝড় তোলেন নি। এদিন বল হাতেও হরিয়ানার ইনিংসের ২ টি উইকেট তুলে নেন নাইট স্পিনার অনুকূল। পাশাপাশি উল্লেখ্য এইবার ঘরোয়া ক্রিকেটের মরসুমে অনেকটাই সাফল্য পেয়েছেন অনুকূল। ফলে নাইটদের ইনিংসের এইবারের আইপিএলে অন্যতম ট্রাম কার্ড যে হতে পারেন এই ভারতীয় স্পিনার তা বলা যেতেই পারে। পাশাপাশি আসন্ন টি-২০ বিশ্বকাপেও ভারতীয় দলে অনুকূল রায়কে রাখার বিষয়ে ভাবনা-চিন্তা করতেই পারেন টিম ইন্ডিয়ার দল নির্বাচকরা। 

ইশানের শতরানে ভর করে মুস্তাক আলি জয় ঝাড়খন্ডের, সুযোগ হবে টি-২০ বিশ্বকাপে?

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular