Monday, March 2, 2026
Homeক্রিকেটট্রাভিস হেডের সেঞ্চুরি, চতুর্থ দিনেই জিতে অ্যাসেজ চ্যাম্পিয়ন নিশ্চিত করাই লক্ষ্য কামিন্সের

ট্রাভিস হেডের সেঞ্চুরি, চতুর্থ দিনেই জিতে অ্যাসেজ চ্যাম্পিয়ন নিশ্চিত করাই লক্ষ্য কামিন্সের

শনিবারই ইংল্যান্ডকে অলআউট হয়ে সিরিজ পকেটে পুরতে চাইবে প্যাট কামিন্সের দল। কারণ ইতিমধ্যেই ৫ টেস্টের সিরিজে প্রথম দুই ম্যাচ জিতে গিয়েছে অস্ট্রেলিয়া।  

ময়দান আপডেট: অ্যাসেজের তৃতীয় টেস্টে তৃতীয় দিনে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন অজি ওপেনার ট্রাভিস হেডের। অ্যাডিলেটে তাঁর অনবদ্য ব্যাটে ভর করে টেস্ট জিতে, শনিবার চতুর্থ দিনেই টেস্ট সিরিজ জয় নিশ্চিত করতে মরিয়া অস্ট্রেলিয়া। টেস্টের দ্বিতীয় দিনেই ৮ উইকেট হারিয়ে ফেলেছিল ইংল্যান্ড। শুক্রবার আর দুটি উইকেট হারিয়ে ২৮৬ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। জোর্ফা আর্চার করেন ৫১ রান। অস্ট্রেলিয়ার হয়ে ৩ টি করে উইকেট নেন প্যাট কামিন্স ও স্কট বোলান্ড। 

আর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে এসে অস্ট্রেলিয়ার ওপেনার জ্যাক ওয়েদারান্ড ব্রেন্ডন কার্সের বলে ১ রানে ফিরে যান। এরপর ১৩ রানে মার্নোস লাবুশানেকে ফিরিয়ে দেন জস টংগি। কিন্তু এরপর প্রথম ইনিংসে দুর্দান্ত ৮২ রানের ইনিংস খেলা উসমান খোয়াজাকে সঙ্গে নিয়ে ভালো পার্টনারশিপ গড়ে তোলেন ট্রাভিস হেড। তবে ৫১ বলে ৪০ রান করে উইল জ্যাকসের বলে ফিরতে হয় উসমান খোয়াজাকে। আর প্রথম ইনিংসে ২ বলে ০ রানে আউট হওয়ার পর, দ্বিতীয় ইনিংসেও মাত্র ৭ বলে ৭ রান করে ড্রেসিংরুমে ফিরে যান এইবারের আইপিএলের সর্বাধিক দামি ক্রিকেটার তথা নাইটদের অন্যতম তারকা ক্যামেরন গ্রিন। কিন্তু অ্যালেক্স ক্যারি ও ট্রাভিস হেডের যুগলবন্দিতে বড় রানের পথে অস্ট্রেলিয়া। নিজের সেঞ্চুরি করে দিনের শেষে ১৯৬ বলে ১৪২ রানে অপরাজিত ট্রাভিস হেড। অন্যদিকে প্রথম ইনিংসে সেঞ্চুরি করা অ্যালেক্স ক্যারি দ্বিতীয় ইনিংসেও করলেন হাফ-সেঞ্চুরি। তিনি অপরাজিত ৫২ রানে।

দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২৭১ রানে ৪ উইকেট। ইংল্যান্ডের সামনে বর্তমানে ৩৫৬ রানের লিড তৈরি করে দিয়েছে অজি বাহিনী। ফলে মনে করা হচ্ছে চতুর্থ দিনে অস্ট্রেলিয়া আর কিছু সময় ব্যাট করে ইংল্যান্ডকে সাড়ে চারশো মতো লিড দিয়ে ব্যাট করতে পাঠাবে। আর শনিবারই ইংল্যান্ডকে অলআউট হয়ে সিরিজ পকেটে পুরতে চাইবে প্যাট কামিন্সের দল। কারণ ইতিমধ্যেই ৫ টেস্টের সিরিজে প্রথম দুই ম্যাচ জিতে গিয়েছে অস্ট্রেলিয়া।  

নাইটদের স্বস্তি দিয়ে মুস্তাক আলির ফাইনালে ঝড়ো ব্যাটিং অনুকূল রায়ের

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular