ময়দান আপডেট: অ্যাডিলেটে অ্যাসেজের তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ট্রাভিস হেডের দুর্দান্ত ২১৯ বলে ১৭০ রানের ইনিংস উপহার। তাঁর ইনিংসে ছিল ১৬ টা চার ও ২ টো ওভার বাউন্ডারি। আর ট্রাভিসের অনবদ্য ব্যাটিংয়ের সৌজণ্যে টেস্ট জয়ের লক্ষ্যে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ের মুখে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ব্যাট করে অস্ট্রেলিয়া তোলে ৩৪৯ রান। ট্রাভিসের ১৭০ এর পাশাপাশি ৭২ রান করেন অ্যালেক্স ক্যারি। ইংল্যান্ডের হয়ে ৪ উইকেট নেন জস টং এবং ৩ উইকেট নেন ব্রান্ডন কার্স।

টেস্টের চতুর্থ দিনে শনিবার দ্বিতীয় ইনিংসে বিরাট রানের টার্গেট নিয়ে ব্যাট করতে এসে কার্যত অস্ট্রেলিয়ার বোলিংয়ের সামনে চাপের মুখে পড়ে যায় ইংল্যান্ড। ইংল্যান্ডের ইনিংসে একমাত্র ভালো ব্যাটিং উপহার দেন ওপেনার জ্যাক ক্রলি। তিনি করেন ১৫১ বলে ৮৫ রান। এছাড়া সেভাবে কেউই নজর কাড়তে পারেননি। এছাড়া ৩৯ রান করেন জো রুট। ৩০ রান করেন হ্যারি ব্রুক। অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত বোলিং উপহার অধিনায়ক প্যাট কামিন্স ও ন্যাথান লায়নের। দুইজনেই এদিন ইংল্যান্ডের ইনিংসের ৩ টি করে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। চতুর্থ দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ২০৭ রানে ৬ উইকেট। অপরাজিত জেমি স্মিথ ও উইল জ্যাকস। এখনও ইংল্যান্ডের সামনে ২২৮ রানের বিরাট টার্গেট রয়েছে, যা কার্যত অসম্ভব ইংরেজ ব্যাটারদের জন্য। ফলে তিন টেস্ট খেলেই ৩-০ তে অ্যাসেজ সিরিজ জয় নিশ্চিত করার পথে অজি বাহিনী।
হার্দিকের সুপার সাইক্লোন! আর বরুণের ঘূর্ণিতে প্রোটিয়াদের আটকে, ৩-১ এ সিরিজ জয় ভারতের
