Monday, March 2, 2026
Homeফুটবলনেপালের মাটিতে ইতিহাস ইস্টবেঙ্গল মহিলা দলের, সাফ জয়ী লাল-হলুদ

নেপালের মাটিতে ইতিহাস ইস্টবেঙ্গল মহিলা দলের, সাফ জয়ী লাল-হলুদ

নেপালের এপিএফ ক্লাবকে ৩-০ গোলে হারিয়ে দিল ইস্টবেঙ্গল। জোড়া গোল নাইজেরীয় স্ট্রাইকার ফাজ়িলা ইকওয়াপুটের। একটি গোল করেছেন সিল্কি দেবী।

ময়দান আপডেট: বুধবার লিগ পর্বের ম্যাচে নেপালের এপিএফ ক্লাবের বিরুদ্ধে নেমেছিল লাল-হলুদ। ম্যাচটি ড্র হলেও প্রতিপক্ষের শক্তি-দূর্বলতা মেপে নিয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ। যা ফাইনালে কাজ লাগল। প্রথমবার সাফ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল মহিলা দল। নয়া ইতিহাস রচনা করল লাল-হলুদ মহিলা বাহিনী। শনিবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালের এপিএফ ক্লাবকে ৩-০ গোলে হারিয়ে দিল ইস্টবেঙ্গল। জোড়া গোল নাইজেরীয় স্ট্রাইকার ফাজ়িলা ইকওয়াপুটের। একটি গোল করেছেন সিল্কি দেবী। ২১ মিনিটে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন ফাজিলা। তাঁর জোরালো শট ধরতে পারেননি বিপক্ষের গোলকিপার অঞ্জনা। হাতের তলা দিয়ে বল গোলে ঢুকে যায়। ৩৫ মিনিটে দ্বিতীয় গোল সিল্কির। প্রথমার্ধ শেষ হয় ইস্টবেঙ্গলের পক্ষে ২-০ অবস্থায়।

দ্বিতীয়ার্ধেও একই দাপট বজায় রাখে ইস্টবেঙ্গল। খেলা শুরুর কয়েক সেকেন্ডের মধ্যেই স্কোর লাইন ৩-০ করেন ফাজিলা। দূরপাল্লার শট নেন তিনি। তবে এক্ষেত্রে অবশ্য গোলকিপারের ভুলও দায়ী। এর ২ মিনিট পর ফের সুযোগ পেয়েছিল লাল-হলুদ। ৫৬ মিনিটে গোলকিপারকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন ফাজিলা। ফলে ৩-০ গোলে শেষ হল নেপালের দলের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের ম্যাচ। 

ইস্টবেঙ্গল এফসি সাফ ক্লাব ওমেন্স চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন (তিনটি জয়, একটি ম্যাচ ড্র) এবং ফাইনাল ম্যাচ মিলিয়ে মোট ৫ টি ম্যাচে একটিও গোল না খেয়ে গোল করে ১৬ টি। ইস্টবেঙ্গলের হয়ে যথাক্রমে গোলগুলি করেন- 

ফাজিলা ইকবাপুট – ৯
সুলাঞ্জনা রাউল – ৩
রেস্টি নানজিরি – ২
জ্যোতি চৌহান – ১
সিল্কি দেবী – ১

প্রোটিয়াদের বিরুদ্ধে ব্যর্থ হয়েও অধিনায়ক সূর্য, অথচ বিশ্বকাপে বাদ শুভমান !

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular