Wednesday, March 4, 2026
Homeক্রিকেট৮২ রানে ইংল্যান্ডকে হারিয়ে অ্যাসেজ সিরিজে জয় নিশ্চিত অস্ট্রেলিয়ার

৮২ রানে ইংল্যান্ডকে হারিয়ে অ্যাসেজ সিরিজে জয় নিশ্চিত অস্ট্রেলিয়ার

অ্যাসেজ জয় অস্ট্রেলিয়ার। ম্যাচের সেরা অ্যালেক্স ক্যারি।

ময়দান আপডেট: অ্যাসেজের তৃতীয় টেস্টের পঞ্চম দিনের সকাল সকাল টেস্ট জিতে সিরিজ জয় নিশ্চিত করে ফেলল টিম অস্ট্রেলিয়া। রবিবার ৮২ রানে ইংল্যান্ডকে হারিয়ে পাঁচ টেস্টের অ্যাসেজ সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া। এদিন অস্ট্রেলিয়ার জয়ের জন্য দরকার ছিল মাত্র 4 উইকেট। তবে ইংল্যান্ডের হয়ে ভালো লড়াই চালিয়ে যান উইল জ্যাকস ও জেমি স্মিথ। তবে 60 রান করে আউট হয়ে যান স্মিথ। 47 রানে উইল জ্যাকসকে ফিরিয়ে দেন স্টার্কস। ব্রেন্ডন কার্স লড়াই করার চেষ্টা করলেও অপরদিকে উইকেট পড়ে যাওয়ায় তিনি অপরাজিত থেকে যান 39 রানে। ফলে 352 রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। 82 রানে টেস্ট জিতে নিল অজি বাহিনী। 

উল্লেখ্য অ্যাডিলেটে অ্যাসেজের তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ট্রাভিস হেডের দুর্দান্ত ২১৯ বলে ১৭০ রানের ইনিংস উপহার। তাঁর ইনিংসে ছিল ১৬ টা চার ও ২ টো ওভার বাউন্ডারি। আর ট্রাভিসের অনবদ্য ব্যাটিংয়ের সৌজণ্যে টেস্ট জয়ের লক্ষ্যে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ের মুখে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ব্যাট করে অস্ট্রেলিয়া তোলে ৩৪৯ রান। ট্রাভিসের ১৭০ এর পাশাপাশি ৭২ রান করেন অ্যালেক্স ক্যারি। ইংল্যান্ডের হয়ে ৪ উইকেট নেন জস টং এবং ৩ উইকেট নেন ব্রান্ডন কার্স। 

টেস্টের চতুর্থ দিনে শনিবার দ্বিতীয় ইনিংসে বিরাট রানের টার্গেট নিয়ে ব্যাট করতে এসে কার্যত অস্ট্রেলিয়ার বোলিংয়ের সামনে চাপের মুখে পড়ে যায় ইংল্যান্ড। ইংল্যান্ডের ইনিংসে একমাত্র ভালো ব্যাটিং উপহার দেন ওপেনার জ্যাক ক্রলি। তিনি করেন ১৫১ বলে ৮৫ রান। এছাড়া সেভাবে কেউই নজর কাড়তে পারেননি। এছাড়া ৩৯ রান করেন জো রুট। ৩০ রান করেন হ্যারি ব্রুক। অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত বোলিং উপহার অধিনায়ক প্যাট কামিন্স ও ন্যাথান লায়নের। দুইজনেই এদিন ইংল্যান্ডের ইনিংসের ৩ টি করে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। ময়দান আপডেট: অ্যাসেজের তৃতীয় টেস্টের পঞ্চম দিনের সকাল সকাল টেস্ট জিতে সিরিজ জয় নিশ্চিত করে ফেলল টিম অস্ট্রেলিয়া। রবিবার ৮২ রানে ইংল্যান্ডকে হারিয়ে পাঁচ টেস্টের অ্যাসেজ সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া। এদিন অস্ট্রেলিয়ার জয়ের জন্য দরকার ছিল মাত্র 4 উইকেট। তবে ইংল্যান্ডের হয়ে ভালো লড়াই চালিয়ে যান উইল জ্যাকস ও জেমি স্মিথ। তবে 60 রান করে আউট হয়ে যান স্মিথ। 47 রানে উইল জ্যাকসকে ফিরিয়ে দেন স্টার্কস। ব্রেন্ডন কার্স লড়াই করার চেষ্টা করলেও অপরদিকে উইকেট পড়ে যাওয়ায় তিনি অপরাজিত থেকে যান 39 রানে। ফলে 352 রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। 82 রানে টেস্ট জিতে নিল অজি বাহিনী। 

উল্লেখ্য অ্যাডিলেটে অ্যাসেজের তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ট্রাভিস হেডের দুর্দান্ত ২১৯ বলে ১৭০ রানের ইনিংস উপহার। তাঁর ইনিংসে ছিল ১৬ টা চার ও ২ টো ওভার বাউন্ডারি। আর ট্রাভিসের অনবদ্য ব্যাটিংয়ের সৌজণ্যে টেস্ট জয়ের লক্ষ্যে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ের মুখে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ব্যাট করে অস্ট্রেলিয়া তোলে ৩৪৯ রান। ট্রাভিসের ১৭০ এর পাশাপাশি ৭২ রান করেন অ্যালেক্স ক্যারি। ইংল্যান্ডের হয়ে ৪ উইকেট নেন জস টং এবং ৩ উইকেট নেন ব্রান্ডন কার্স। 

টেস্টের চতুর্থ দিনে শনিবার দ্বিতীয় ইনিংসে বিরাট রানের টার্গেট নিয়ে ব্যাট করতে এসে কার্যত অস্ট্রেলিয়ার বোলিংয়ের সামনে চাপের মুখে পড়ে যায় ইংল্যান্ড। ইংল্যান্ডের ইনিংসে একমাত্র ভালো ব্যাটিং উপহার দেন ওপেনার জ্যাক ক্রলি। তিনি করেন ১৫১ বলে ৮৫ রান। এছাড়া সেভাবে কেউই নজর কাড়তে পারেননি। এছাড়া ৩৯ রান করেন জো রুট। ৩০ রান করেন হ্যারি ব্রুক। অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত বোলিং উপহার অধিনায়ক প্যাট কামিন্স ও ন্যাথান লায়নের। দুইজনেই এদিন ইংল্যান্ডের ইনিংসের ৩ টি করে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular