Monday, March 2, 2026
Homeক্রিকেটছোটদের এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে লজ্জার হার ভারতের, ১৭২ রানের বিধ্বংসী...

ছোটদের এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে লজ্জার হার ভারতের, ১৭২ রানের বিধ্বংসী ইনিংস সমীর মিনহাসের

গত পাঁচবারের সাক্ষাতে ভারত হেরেছে চারবার। মোট ২৯ বারের সাক্ষাতে অবশ্য ভারত এগিয়ে। ১৬ বার জিতেছে তারা। পাকিস্তান জিতেছে ১২ বার। একটি ম্যাচ টাই হয়েছে। তবে সাম্প্রতিক পরিসংখ্যানে এগিয়ে পাকিস্তান। 

ময়দান আপডেট: বড়রা পারলেও ছোটরা পারল না। চলতি বছর এশিয়া কাপে সিনিয়র দল তিনবার পাকিস্তানকে হারালেও, রবিবার অনুর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে ১৯১ রানের বিরাট ব্যবধানে হেরে এশিয়া কাপ থেকে ছিটকে গেল বৈভব সূর্যবংশিরা। পাকিস্তানের সমীর মিনহাসের ১৭২ রানে ভর করে ভারতের সামনে ৩৪৮ রানের লক্ষ্য দিয়েছিল পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ভারত মাত্র ২৬.২ ওভারে ১৫৬ রানে অলআউট হয়ে গেল। এদিন মাত্র ১০ বলে ২৬ রানে আউট হয়ে ফিরে যান বৈভব। অধিনায়ক আয়ূশ মাত্রে ফিরে যান ২ রানে। ভারতের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন দীপেশ দেবেন্দন। 

উল্লেখ্য এদিন শুরু থেকেই আক্রমণাত্বক মেজাজে শুরু করেন পাক ব্যাটাররা। সমীর মিনহাসের  ১১৩ বলে ১৭২ রানের ইনিংসে ছিল ১৭ টা চার ও ৯টি ছয়। পাশাপাশি আহমেদ হুসেন করেন ৭২ বলে ৫৬ রান। দীপেশ দেবান্দন এর ৩ উইকেট ছাড়া ভারতীয় বোলারদের মধ্যে সে ভাবে কেউই পাকিস্তানের ব্যাটারদের আটকে রাখতে ব্যর্থ হন এদিন। অপরদিকে পাকিস্তানের আলি রাজা এদিন দুর্দান্ত বল উপহার দেন। তিনি একাই তুলে নেন  ৪ উইকেট।

সবমিলিয়ে পাকিস্তানের কাছে ১৯১ রানের এই বিরাট ব্যবধানে লজ্জার হারের পর চরম সমালোচনার মুখে ভারতীয় ছোটদের দল। যদিও অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে সেই ছবিটাই দেখা যাচ্ছে ভারতের ছোটদের ক্ষেত্রে বারংবার। গত পাঁচবারের সাক্ষাতে ভারত হেরেছে চারবার। মোট ২৯ বারের সাক্ষাতে অবশ্য ভারত এগিয়ে। ১৬ বার জিতেছে তারা। পাকিস্তান জিতেছে ১২ বার। একটি ম্যাচ টাই হয়েছে। তবে সাম্প্রতিক পরিসংখ্যানে এগিয়ে পাকিস্তান। 

নেপালের মাটিতে ইতিহাস ইস্টবেঙ্গল মহিলা দলের, সাফ জয়ী লাল-হলুদ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular