Friday, March 6, 2026
Homeফুটবলনেপালে সাফ জয়ী লাল-হলুদ মহিলা দলকে সাড়ম্বরে সংবর্ধনা

নেপালে সাফ জয়ী লাল-হলুদ মহিলা দলকে সাড়ম্বরে সংবর্ধনা

বৃহস্পতিবার বড়দিনের বিশেষ দিনেই সন্ধ্যায় ক্লাবে সংবর্ধনা দেওয়া হল ইস্টবেঙ্গলের প্রমীলা বাহিনীকে। মহিলা ফুটবলারদের এমন আকাশচুম্বী সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাঁদের হাতে তুলে দেওয়া হয় ক্লাবের তরফে ২৫ লক্ষ টাকার চেক।

ময়দান আপডেট: সদ্য নেপালের মাটিতে প্রথমবার সাফ কাপ চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস রচনা করে শহরে ফিরেছে ইস্টবেঙ্গল মহিলা দল। ফলে দলের মহিলা ফুটবলারদের সাফল্যে উচ্ছ্বসিত লাল-হলুদ ক্লাবের কর্মকর্তারা। আর সেই উপলক্ষ্যে বৃহস্পতিবার বড়দিনের বিশেষ দিনেই সন্ধ্যায় ক্লাবে সংবর্ধনা দেওয়া হল ইস্টবেঙ্গলের প্রমীলা বাহিনীকে। মহিলা ফুটবলারদের এমন আকাশচুম্বী সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাঁদের হাতে তুলে দেওয়া হয় ক্লাবের তরফে ২৫ লক্ষ টাকার চেক। সেইসঙ্গে প্রত্যেককে লাল হলুদ উত্তরীয় এবং সুদৃশ্য শতবার্ষিকী কয়েন। অনুষ্ঠানের শেষে মহিলা কোচ এবং ফুটবলারদের সম্মানে কেক কাটা হয়। ছিল সকলের জন্য নৈশভোজের ব্যবস্থাও ।  

সাফ ক্লাব কাপ জয়ী ইস্টবেঙ্গল মহিলা দলের ফুটবলার, কোচ অ্যান্টনি আ্যন্ড্রিউজ এবং সাপোর্টিং স্টাফদের সংবর্ধিত করল ক্লাব। বড়দিনের সন্ধেয় উৎসবের আবহে ক্লাব প্রাঙ্গনে সাংবাদিকদের উপস্থিতিতে এই উৎসব পালিত হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি মুরারীলাল লোহিয়া, সচিব রূপক সাহা, সহকারী সচিব ডাঃ শান্তি রঞ্জন দাশগুপ্ত, ইমামি গ্ৰুপের ডাইরেক্টর সন্দীপ আগারওয়াল, ফুটবল অপারেশন হেড থাংবৈ সিংটো এবং হেড কোচ অ্যান্টনি আ্যন্ড্রিউজ। ছিলেন ফুটবল সচিব সৈকত গাঙ্গুলি, দেবব্রত সরকার, ক্লাবের কর্মসমিতির সকল সদস্য ও ক্লাবের প্রাক্তন খেলোয়াড়েরা। 

সভাপতি মুরারী লাল লোহিয়া ক্লাবের এই ফুটবলারদের কীর্তিকে উচ্চাঙ্গে তুলে ধরে বলেন, ‘দিল মাঙ্গে মোর’। ইমামি কর্তা সন্দীপ আগারওয়াল বলেন, ফুটবল নিয়ে উৎসাহটা যথেষ্ট থাকলেও এ সম্পর্কে তেমন সম্যক ধারণা তাঁর ছিল না।তবে সাফল্যের সরণিতে দলের ঠিকানা কে নিশ্চিত করতে তিনি সর্বতোভাবে পাশে থাকার অঙ্গীকারকে পূর্ণ করেন বলে জানান।

বড়দিনের সমস্ত খেলার খবর নিয়ে দেখুন আমাদের E-PAPER

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular