Monday, March 2, 2026
Homeক্রিকেটবাংলাদেশে হিন্দুদের নিধন! মুস্তাফিজুরকে রাখলে নাইটদের বয়কটের ডাক সমর্থকদের

বাংলাদেশে হিন্দুদের নিধন! মুস্তাফিজুরকে রাখলে নাইটদের বয়কটের ডাক সমর্থকদের

দীপু দাস হত্যাকাণ্ড ঘটেছে বাংলাদেশে। হিন্দু এই যুবককে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। অথচ যা নিয়ে বাংলাদেশের গোটা ক্রিকেটমহল নীরব। মুস্তাফিজুর নিজেও এ নিয়ে নীরব। ওপার বাংলার এই পরিস্থিতি নিয়ে একটি শব্দও খরচ করেননি তিনি।

ময়দান আপডেট: বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের ঘটনার প্রভাব এবার পড়তে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। কারণ সাম্প্রতি বাংলাদেশে যে ভাবে হিন্দুদের হত্যা করা থেকে নির্যাতন করা হচ্ছে, এবার তার বিরুদ্ধে সরব কলকাতা নাইট রাইডার্সের সমর্থকরা। কারণ এই পরিস্থিতিতে ২০২৬ সালের আইপিএলে নাইটদের দলে কোনও বাংলাদেশি ক্রিকেটারকে দেখতে চান না কেকেআর সমর্থকরা। তারা ৯ কোটি টাকার বিরাট অঙ্কে দলে নেওয়া ফাস্ট বোলার বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে নাইটদের দল থেকে অবিলম্বে বয়কটের ডাক দিয়েছেন। না হলে আগামী দিনে কেকেআর কে বয়কট করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন। ফলে সোশাল মিডিয়ায় কেকেআরকে বয়কট করার ডাকও উঠছে। 

সাম্প্রতি দীপু দাস হত্যাকাণ্ড ঘটেছে বাংলাদেশে। হিন্দু এই যুবককে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। অথচ যা নিয়ে বাংলাদেশের গোটা ক্রিকেটমহল নীরব। মুস্তাফিজুর নিজেও এ নিয়ে নীরব। ওপার বাংলার এই পরিস্থিতি নিয়ে একটি শব্দও খরচ করেননি তিনি। যার ফলে বেশ ক্ষুব্ধ বাংলার ক্রিকেট প্রেমীরা। যদিও উল্লেখ্য এই বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ তারকা ক্রিকেটার শাকিব-আল-হাসান। শাকিব এ বার বাংলাদেশের বর্তমান উত্তাল পরিস্থিতিতে কবিতা লিখলেন। তাঁর কবিতায় জায়গা করে নিয়েছে দীপু দাস থেকে শুরু করে ওসমান হাদির প্রসঙ্গ। শিশুদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।বড়দিনের শুভেচ্ছা জানিয়ে কবিতা লিখেছেন শাকিব। সেখানে তিনি লিখেছেন, রাজশাহীর মাসুদ, টাঙ্গাইলের মোমিন, দীপু দাস, ওসমান হাদি, গোপালগঞ্জের দীপ্ত সাহার ছোট্ট শিশু অনাথ হয়ে গিয়েছে। এই শিশুদের ভবিষ্যৎ যেন নষ্ট না হয়ে যায় সেই দায়িত্ব বাংলাদেশের সকল মানুষের। 

নেপালে সাফ জয়ী লাল-হলুদ মহিলা দলকে সাড়ম্বরে সংবর্ধনা

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular