ময়দান আপডেট: বাংলাদেশে প্রতিদিন দেখা যাচ্ছে হিন্দুদের উপর অত্যাচারের ছবি। যা নিয়ে আতঙ্কে ওপার বাংলার বাসিন্দারা। ফলে বাংলাদেশের সঙ্গে সমস্ত রকম দূরত্ব বৃদ্ধি করতে চাইছে ভারতীয়রা। কিন্তু তারই মধ্যে আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলে চড়া দামে কেনা হয়েছে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে। আর তারপর থেকেই সরব নাইট রাইডার্স সমর্থক থেকে শুরু করে দেশের ক্রিকেট প্রেমীরা। তাঁদের স্পষ্ট হুঁশিয়ারি অবিলম্বে কেকেআর থেকে বাদ দিতে হবে বাংলাদেশের ক্রিকেটারকে। না হলে নাইটদের বয়কট করা হবে আইপিএলে। আর এবার দেশের নাগরিকদের ভাবাবেগের কথা ভেবে কড়া পদক্ষেপ গ্রহণ করল ভারতীয় ক্রিকেট বোর্ড।কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দিতেই হবে মুস্তাফিজুর রহমানকে। কেকেআর-কে স্পষ্ট বার্তা ভারতীয় ক্রিকেট বোর্ডের। সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে নিজেদের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিল বিসিসিআই। বদলে অন্য কোনও প্লেয়ারকে চাইলে তারা নিতে পারে। ফলে আসন্ন আইপিএলে মুস্তাফিজুরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নাইটরা কবে জানায় এখন সেটাই দেখার।

অন্যদিকে ২০২৫ সালে বাংলাদেশে সাদা বলের সিরিজ খেলতে যাওয়ার কথা ছিল ভারতের। দেশের উত্তপ্ত পরিস্থিতির মাঝে পিছিয়ে দেওয়া হয়েছিল সেই সিরিজ। তবে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল এই সিরিজের ক্রীড়াসূচি। তবে এখন দেখার বিসিবি ঘোষণা করলেও, এই সিরিজে আদৌও ভারতীয় দল অংশ নেয় কিনা!

তবে বাংলাদেশের পক্ষ থেকে জানান হয়েছে পদ্মাপারে ভারতের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং ৩ ম্যাচের টি-২০ সিরিজ খেলার কথা। যা অনুষ্ঠিত হবে অগস্ট-সেপ্টেম্বরে। বিসিবি-র ঘোষিত সূচি অনুযায়ী, ২৮ অগস্ট বাংলাদেশে যাওয়ার কথা ভারতের। ১, ৩ এবং ৬ সেপ্টেম্বর তিনটি একদিনের ম্যাচ হবে। টি-২০ ম্যাচগুলি হবে ৯, ১২ এবং ১৩ সেপ্টেম্বর।
টি-২০ বিশ্বকাপে চোকার্সের তকমা কাটানোর চ্যালেঞ্জ গতবারের রানার্স প্রোটিয়াদের
