ময়দান আপডেট: অসমের বিরুদ্ধেই নিজের জীবনের প্রথম ম্যাচ খেলেছিলেন বাংলার ক্রাইসিস ম্যানেজার অভিজ্ঞ ব্যাটার অনুষ্টুপ মজুমদার। আর সেই অসমের বিরুদ্ধেই শনিবার বিজয়হাজারে ট্রফিতে নিজের জীবনের শততম ম্যাচে খেলতে নামলেন অনুষ্টুপ তথা বাংলার ক্রিকেট মহলে সবার প্রিয় রুকু। সারা জীবন ধরে বহু কঠিন যুদ্ধে বাংলার দলকে সাফল্য উপহার দিয়ে বার-বার জয়ের নায়ক হয়ে উঠেছেন তিনি। বাংলার ইয়ং স্টারদের কাছে আজও অনুপ্রেরণার অপর নাম রুকু দা। আর এদিন অসমের বিরুদ্ধে নিজের শততম ম্যাচে রুকু করলেন ৩৯ বলে ৩১ রান। তাঁর ইনিংসে ছিল দুটি বাউন্ডারি। আর অনুষ্টুপের শততম ম্যাচে দলকে শতরান উপহার দিলেন বাংলার অধিনায়ক অভিমুন্য ঈশ্বরণ। তিনি করেন ১১৬ বলে ১০২ রান। ৬৬ রানে অপরাজিত থাকেন শাহবাজ আহমেদ। বাংলা প্রথম ব্যাট করে তোলে ৭ উইকেটে ৩০২ রান।
দলে নেই শামি! ফিরছেন সিরাজ-পন্থ-শ্রেয়স, সুযোগ হল না ঋতুরাজের

আর জবাবে ব্যাট করতে নেমে অসম ৪২ ওভার ১ বলে ২১৭ রানে অলআউট হয়ে যায়। তাদের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন দানিশ দাশ। বাংলার হয়ে তিন উইকেট নেন মহম্মদ শামি। ২ উইকেট নেন রোহিত কুমার। ফলে ৮৫ রানে অসমকে হারিয়ে বিজয়হাজারে ট্রফিতে জয়ের ধারা অব্যাহত রাখল বাংলা। এদিন ম্যাচ জয় পেলেও গ্রুপে তৃতীয় স্থানেই রইল বাংলা। কারণ এদিন এই গ্রুপের অপর ম্যাচে ৯ উইকেটে বরোদাকে হারিয়ে জয় লাভ করে দ্বিতীয় স্থান ধরে রাখল বির্দভ। ফলে এদিন বরোদার হয়ে হার্দিক পান্ডিয়ার ঝড়ো ব্যাটিং কোনও কাজেই লাগল না। বিদর্ভের বিরুদ্ধে হার্দিক সাইক্লোন দেখা যায়। হার্দিক করলেন ৯২ বলে ১৩৩ রান। তাঁর ইনিংসে ছিল ৮ টা চার ১১ টা ছয়। ম্যাচের ৩৯ তম ওভারে হার্দিক করেন ৩৪ রান (6,6,6,6,6,4)।

আর এদিন জয়ের পর অনুষ্টুপ মজুমদারের ১০০ তম ম্যাচের জন্য 100 Bengal লেখা জার্সি উপহার দিল বাংলার দলের সতীর্থরা। পাশাপাশি দলের ক্রিকেটারদের সই করা ব্যাট উপহার রুকুকে। উচ্ছ্বাসে ভাসলেন অনুষ্টুপ।

