ময়দান আপডেট: ভারতে খেলতে যাওয়া নিরাপদ নয়। তাই টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতে আসতে রাজি নয় বাংলাদেশ। বিকল্প হিসাবে বিশ্বকাপের বাংলাদেশের সমস্ত ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তরিত করা হোক। জয় শাহের আইসিসির (ICC) কাছে এই আবেদন করে চিঠি পাঠাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড(BCB)। রবিবার দুপুরে বিসিবি পরিচালকমণ্ডলী আপৎকালীন বৈঠক করেন। সেখানেই সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে আলোচনা হয়। গত ২৪ ঘণ্টায় যা যা হয়েছে সে বিষয়ে আলোচনা করার পাশাপাশি পুরো পরিস্থিতি খতিয়ে দেখা হয়। ভারতে বাংলাদেশের খেলতে যাওয়া নিয়ে যে পরিবেশ তৈরি হয়েছে তাতে গভীর আশঙ্কা প্রকাশ করেছ বোর্ড।

তবে এখন প্রশ্ন হল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আবেদনে কি পাশে দাঁড়াবে আইসিসি! তার কারণ আইসিসির সচিব পদে রয়েছেন স্বয়ং ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ। পাশাপাশি বিশ্বের অন্যতম শক্তিশালী ক্রিকেট বোর্ড হিসাবে যেখানে পরিচিত বিসিসিআই। সেখানে বাংলাদেশের মতো দেশের আবেদনে কতটা মান্যতা দেবে বিশ্ব ক্রিকেট সংস্থা এখন সেটাই দেখার! তবে সূত্রের খবর ভারতে খেলতে আসতে না চাইলে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে সম্পূর্ণ বহিস্কার করার পথেও হাঁটতে পারে আইসিসি। সেক্ষেত্রে বড় অর্থের আর্থিক ক্ষতিপূরণের মুখে পড়তে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর বাংলাদেশের বিকল্প হিসাবে অন্য দেশকে বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়ারও সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য পাকিস্তানের মতো বাংলাদেশও এই একই পথে হেঁটে শ্রীলঙ্কায় খেলতে চাইছে। কিন্তু রাতারাতি বাংলাদেশের জন্য এই সূচি বদল করা সম্ভব নয়। মাত্র এক মাস পর বিশ্বকাপ। বাংলাদেশের এতগুলি ম্যাচ সরানো পদ্ধতিগতভাবে অসম্ভব।
লিটন দাসের নেতৃত্বে টি-২০ বিশ্বকাপের ১৫ জনের দল ঘোষণা বাংলাদেশের
