Monday, March 2, 2026
Homeক্রিকেটরুটকে টেক্কা দিয়ে ১৬৩ ট্রাভিস হেডের,সেঞ্চুরি স্মিথের! বড় রানের পথে অস্ট্রেলিয়া

রুটকে টেক্কা দিয়ে ১৬৩ ট্রাভিস হেডের,সেঞ্চুরি স্মিথের! বড় রানের পথে অস্ট্রেলিয়া

টেস্টের তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার ইনিংসে ট্রাভিস হেডের বর্ণময় ১৬৬ বলে ১৬৩ রানের ইনিংসের পর, সেঞ্চুরি হাঁকালেন অধিনায়ক স্টিভ স্মিথ।

ময়দান আপডেট: জো রুটের ১৬০ রানকে টেক্কা দিয়ে ১৬৩ রানে গিয়ে থামলেন অজি ওপেনার ট্রাভিস হেড। একই টেস্টে জোড়া দেড়শো রান দুই ইনিংসে। তবে সিডনিতে পাঁচদিনই ম্যাচ গড়ানোর সম্ভাবনা স্পষ্ট। আর এদিন নিজের বিদায়ি টেস্টে উসমান খোয়াজা মাঠে নামতেই তাঁকে দাঁড়িয়ে হাততালি দিয়ে স্বাগত জানাল গোটা সিডনি স্টেডিয়াম। আবেগে ভাসলেন খোয়াজা।

তবে এদিন ব্যাট হাতে প্রথম ইনিংসে খুব একটা সাফল্য দেখাতে পারলেন না তিনি। ফিরে যান ৪৯ বলে ১৭ রানে। দুটি বাউন্ডারি হাঁকান উসমান খোয়াজা। অন্যদিকে টেস্টের তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার ইনিংসে ট্রাভিস হেডের বর্ণময় ১৬৬ বলে ১৬৩ রানের ইনিংসের পর, সেঞ্চুরি হাঁকালেন অধিনায়ক স্টিভ স্মিথ। উল্লেখ্য ট্রাভিস হেডের ইনিংসে ছিল ২৪ টা চার ও একটি ছয়। 

এদিন আইপিএলে সবথেকে দামি ক্রিকেটার নাইট তারকা ক্যামরন গ্রিন করেন ৬৪ বলে ৩৭ রান। তবে দাঁত কামড়ে উইকেট ধরে রেখে অনবদ্য ব্যাটিং উপহার দিয়ে অস্ট্রেলিয়াকে বড় রানের লক্ষ্যে এগিয়ে নিয়ে যান স্টিভ স্মিথ। প্রথম ইনিংসে ৫০০ রানের গন্ডি পার করে দুর্দান্ত লড়াই অজি ব্যাটারদের। ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট নেন ব্রান্ডন কার্স। দিনের শেষে ২০৫ বলে ১২৯ রানে অপরাজিত অধিনায়ক স্টিভ স্মিথ। তাঁর ইনিংসে রয়েছে ১৫ টা চার ও একটি ছয়। অন্যদিকে বিউ ওয়েবস্টিয়ার অপরাজিত ৪২ রানে। তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৭ উইকেটে ৫১৮। ইংল্যান্ডের সামনে ইতিমধ্যেই ১৩৪ রানের লিড রেখেছে অজি বাহিনী। 

বৈভবের সাইক্লোনে উড়ে গেল প্রোটিয়ারা, সিরিজ জয় ভারতের

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular