Monday, March 2, 2026
Homeক্রিকেটকিউয়িদের বিরুদ্ধে নামার আগে ছন্দে সহ-অধিনায়ক শ্রেয়স, চিন্তা বাড়ালেন অধিনায়ক গিল

কিউয়িদের বিরুদ্ধে নামার আগে ছন্দে সহ-অধিনায়ক শ্রেয়স, চিন্তা বাড়ালেন অধিনায়ক গিল

একদিকে যখন বিজয়হাজারে ট্রফিতে রুদ্ধশ্বাস মেজাজে ব্যাট চালিয়ে নিজের ফিটনেসের প্রমাণ দিচ্ছেন শ্রেয়স আইয়ার, তখন অন্যদিকে বিজয়হাজারেও ব্যর্থ অধিনায়ক শুভমান।

ময়দান আপডেট: আগামী ১১ তারিখ রবিবার শুরু হতে চলেছে ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আর চোট সারিয়ে ভারতীয় দলের নেতৃত্বে ফিরছেন শুভমান গিল। পাশাপাশি চোট সারিয়ে দীর্ঘবিরতির পর নিউজিল্যান্ড সিরিজে ভারতের সহ-অধিনায়কের ভূমিকায় ফিরছেন শ্রেয়স আইয়ার। তবে কিউয়িদের বিরুদ্ধে একদিনের সিরিজের আগে ভারতীয় ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট বিজয়হাজারে ট্রফিতে খেলছে টিম ইন্ডিয়ার অধিনায়ক ও সহ-অধিনায়ক দুইজনেই। কিন্তু একদিকে যখন বিজয়হাজারে ট্রফিতে রুদ্ধশ্বাস মেজাজে ব্যাট চালিয়ে নিজের ফিটনেসের প্রমাণ দিচ্ছেন শ্রেয়স আইয়ার, তখন অন্যদিকে বিজয়হাজারেও ব্যর্থ অধিনায়ক শুভমান।

এদিন চোট সারিয়ে ফিরে মুম্বইয়ের হয়ে ৮২ রানের ইনিংস খেলেন শ্রেয়স আইয়ার। হিমাচল প্রদেশের বিরুদ্ধে ৫৩ বলে ৮২ রান করেন আইয়ার। তাঁর ইনিংসে ছিল তিনটে চার ও ১০ টা ছয়। শুধু ফিটনেস পরীক্ষা নয়, রানের পরীক্ষাতেও সসম্মানে উত্তীর্ণ তিনি তা বলাই যায়। অন্যদিকে হতাশ করলেন গিল। অসুস্থতা কাটিয়ে মঙ্গলবার গোয়ার বিরুদ্ধে খেলতে নামেন ভারতীয় দলের অধিনায়ক। ১২ বলে ১১ রান করে আউট হয়ে যান তিনি। স্বভাবতই নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের আগে চাপ বাড়ল শুভমানকে ঘিরে টিম ইন্ডিয়ার। বেশ কিছু দিন ধরে চেনা ফর্মে নেই শুভমন। তার উপর চোট, অসুস্থতায় জর্জরিত। ফর্মে না থাকায় ভারতের টি-২০ বিশ্বকাপ দলে জায়গা পাননি। যদিও নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজে তিনিই নেতৃত্ব দেবেন ভারতীয় দলকে। ওই সিরিজের প্রস্তুতি হিসাবে বিজয়হাজারে ট্রফির দু’টি ম্যাচ খেলার কথা ছিল শুভমানের। প্রথম ম্যাচে অসুস্থ থাকায় খেলতে পারেননি। তবে দ্বিতীয় ম্য়াচে রান না পাওয়ায় কিউয়িদের বিরুদ্ধে সিরিজের আগে অধিনায়ককে নিয়েই উদ্বেগ বাড়ল দলের। 

ভারতেই খেলতে হবে বাংলাদেশকে, না হলে কাটা যাবে সমস্ত পয়েন্ট! সাফ জবাব আইসিসির

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular