ময়দান আপডেট: অ্যাসেজ সিরিজ ইতিমধ্যেই জয় নিশ্চিত করে ফেলেছে অস্ট্রেলিয়া। ৩-১ এগিয়ে রয়েছে। আর সিডিনিতে আয়োজিত পঞ্চম টেস্টও জিততে চলেছে অস্ট্রেলিয়া। টেস্টের চতুর্থ দিনের শেষে পাল্লা ভারি অজি বাহিনীর। ফলে এইবারের অ্যাসেজ সিরিজে চরম হতাশাজনক ফলাফলের জেরে সমালোচনার মুখে ইংল্যান্ড ক্রিকেট দল। টেস্টের চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের সমাপ্তি হয় ৫৬৭ রানে। স্টিভ স্মিথ করেন ১৩৮ রান। তাঁর ইনিংসে ছিল ১৬ টা চার ও একটি ছয়। ৭১ রানে অপরাজিত থাকেন ওয়েবস্টিয়ার। ইংল্যান্ডের হয়ে ৩ টি করে উইকেট নেন ব্রান্ডন কার্স ও জস টংগি।

দ্বিতীয় ইনিংসে জবাবে ব্যাট করতে নেমে একের পর এক ব্যাটিংয়ে ভরাডুবি ইংরেজদের। একমাত্র দুর্দান্ত ব্যাটিং উপহার জেকব বেথেলের। তিনি সারাদিন ব্যাট করে দিনের শেষে অপরাজিত ১৪২ রানে। তাঁর ইনিংসে রয়েছে ১৫ টা চার। পাশাপাশি ৪২ রান করেন বেন ডাকেট ও হ্যারি ব্রুক।

দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৩০২ রানে ৮ উইকেট। অস্ট্রেলিয়ার রান অতিক্রম করে এখনও পর্যন্ত ১১৯ রানের লিড রেখেছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার হয়ে ৩ উইকেট নেন ওয়েবস্টিয়ার। তার ফলে বর্তমানে যা পরিস্থিতি টেস্টের শেষ দিনে ইংল্যান্ডের আর ২ উইকেট ফেলে দিতে পারলেই, বৃহস্পতিবার ইংল্যান্ডের স্বল্প রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে জয়ের সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল অস্ট্রেলিয়ার।
কিউয়িদের বিরুদ্ধে নামার আগে ছন্দে সহ-অধিনায়ক শ্রেয়স, চিন্তা বাড়ালেন অধিনায়ক গিল
