Friday, March 6, 2026
Homeক্রিকেটবিশ্বকাপে খেলবেন তিলক, কিউয়িদের বিরুদ্ধে নামার আগে চূড়ান্ত মহড়া টিম ইন্ডিয়ার

বিশ্বকাপে খেলবেন তিলক, কিউয়িদের বিরুদ্ধে নামার আগে চূড়ান্ত মহড়া টিম ইন্ডিয়ার

একদিনের সিরিজে নামার আগে জোরকদমে অনুশীলন সারছে বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমান গিল সহ গোটা ভারতীয় দল।

ময়দান আপডেট: রবিবার ১১ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ভাদোদরা, রাজকোট ও ইন্দোরে অনুষ্ঠিত হবে একদিনের ম্যাচ। এরপর কিউয়িদের বিরুদ্ধে খেলবে ৫ ম্যাচের টি-২০ সিরিজ। টি-২০ বিশ্বকাপের আগে এটাই শেষ টুর্নামেন্ট। ফলে ফেব্রুয়ারিতে বিশ্বকাপে নামার আগে নিজেদের শক্তি পরীক্ষা করে নিতে হবে টিম ইন্ডিয়াকে। কিন্তু নিউজিল্যান্ড সিরিজে নামার আগে ভারতীয় শিবিরে বাড়ছে দুশ্চিন্তা। কারণ একদিকে বিজয়হাজারে ট্রফিতে ভারত অধিনায়ক শুভমান গিলেন অফ-ফর্ম।

৪-১ এ অ্যাসেজ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, আবেগঘন খোয়াজা! চরম সমালোচনা মুখে ম্যাকালাম

অন্যদিকে চোটের কবলে তিলক বর্মা(Tilak Varma)। বিজয় হাজারে ট্রফির ম্যাচ খেলতে নামার আগে বৃহস্পতিবার সকালে তলপেটে ব্যথা অনুভব করেন তিনি। দ্রুত তাঁকে রাজকোটের একটি হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, চিকিৎসকদের পরামর্শে সার্জারি করানো হয় তিলকের। ফলে তিনি নিজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিনটি টি২০ ম্য়াচ খেলবেন না বলেই জানানো হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) তরফে। বোর্ডের তরফে বিবৃতিতে জানানো হয়,  সার্জারির পরেই বৃহস্পতিবার সকালেই তিলককে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। শুক্রবার তিনি হায়দরাবাদে ফিরে যাবেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা যাচ্ছে। তবে শেষ দুই ম্যাচ তিনি খেলতে পারবেন কি না তা নির্ভর করবে রিকভারি ও ম্যাচ ফিটনেসের উপর। 

তবে তিলক বর্মা আপাতত স্থিতিশীল হলেও, নিউজিল্যান্ড সিরিজের পর আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে কতটা সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন সেই নিয়েও থাকছে আশঙ্কা। তাই তিলকের বিকল্প হিসাবে প্রয়োজনে বিশ্বকাপের দলে শুভমানকে ফেরাতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তবে বর্তমানে যা খবর তাতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই টি-২০ ম্যাচে খেলানোর ঝুঁকি না নেওয়া হলেও, বিশ্বকাপে তিলকের খেলতে কোনও সমস্যা হবে না। 

পাশাপাশি উল্লেখ্য বডোদরায় একদিনের সিরিজে নামার আগে জোরকদমে অনুশীলন সারছে বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমান গিল সহ গোটা ভারতীয় দল। যদিও এখনও দলের অনুশীলনে যোগ দেননি চার ক্রিকেটার। শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, মহম্মদ সিরাজ এবং রবীন্দ্র জাদেজা ছাড়া এক দিনের দলে থাকা বাকি ক্রিকেটারেরা পৌঁছে গিয়েছেন বডোদরায়। এই চার ক্রিকেটারই রাজ্য দলের হয়ে বিজয়হাজারে ট্রফিতে খেলছেন। তাই তারা আজ অর্থাৎ শুক্রবার দলের সঙ্গে যোগ দেবেন। 

শুধুমাত্র ভারতীয় দল নয় ভারতের বিরুদ্ধে নামার আগে চনমনে মেজাজে অনুশীলন সারছে কিউয়িরাও। নেট সেশন থেকে শুরু করে কখনও দেখা যাচ্ছে ফুটবলও খেলছেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা।  

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular