ময়দান আপডেট: WPL এর দ্বিতীয় ম্যাচে ইউপি ওয়ারিয়ার্স ওম্যান্স দলকে ১০ রানে হারিয়ে জয় পেল গুজরাত জায়েন্টস ওম্যান্স। ইউপি ওয়ারিয়ার্স প্রথমে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।গুজরাত জায়েন্টস ওম্যান্স প্রথমে ব্যাট করে তোলে ৪ উইকেটে ২০৭ রান। তাঁদের দলের হয়ে সর্বোচ্চ ৬৫ রান করেন দলের অধিনায়ক অস্ট্রেলিয়ার মহিলা দলের ক্রিকেটার Ashleigh Katherine Gardner। ৪৪ রান করেন অনুস্কা শর্মা।

জবাবে ব্যাট করতে নেমে লাস্ট বল পর্যন্ত লড়াই করলেও, জয় অধরা থেকে যায় ইউপি ওয়ারিয়ার্স এর। তারা তোলে ৮ উইকেটে ১৯৭ রান। তাদের হয়ে সর্বোচ্চ ৭৮ রান করেন অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটার Phoebe Litchfield।

১০ রানে জিতে পয়েন্টে এগিয়ে গেল গুজরাত। আর আজ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ওম্যান্স ও দিল্লি ক্যাপিটালস ওম্যান্স।
লাস্ট বল পর্যন্ত থ্রিলার লড়াই! শেষ হাসি হাসলেন স্মৃতি মন্ধানা
