Monday, March 2, 2026
HomeফুটবলISL-এ খেলবে ওড়িশা এফসি, জানাল ফেডারেশনকে, বাংলার ৩ প্রধানের হোম অপরিবর্তিত

ISL-এ খেলবে ওড়িশা এফসি, জানাল ফেডারেশনকে, বাংলার ৩ প্রধানের হোম অপরিবর্তিত

এবারের আইএসএলে নতুন নামে খেলতে চলেছে হায়দরাবাদ এফসি। তাদের নতুন নামে আত্মপ্রকাশ ঘটতে চলেছে। স্পোর্টিং ক্লাব দিল্লি নামে এবারে ISL-এ অংশ নেবে, গত মরসুম পর্যন্ত হায়দরাবাদ এফসি নামে খেলা দলটি।

ময়দান আপডেট: এবারের আইএসএলে অংশ গ্রহণকারী সমস্ত দলকে সোমবার বেলা ১২ টা পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছিল তাদের হোম ভেন্যু জানানোর জন্য। সেই মতো নিজেদের হোম ভেন্যু ঘোষণা করল সবকটি দল। তবে ওড়িশা এফসির এবারের আইএসএলে খেলা নিয়ে সংশয় থাকলেও, অবশেষে সেই সমস্যা কাটল। ওড়িশা এফসির পক্ষ থেকে জানান হয়েছে তারাও খেলতে রাজি। ফলে ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে সিঙ্গেল লেগে ১৪ দলের আইএসএল। সূত্রের খবর খুব শীঘ্রই এবার ইন্ডিয়ান সুপার লিগের সম্পূর্ণ ক্রীড়াসূচি সামনে আসতে চলেছে। 

বাংলার তিন প্রধান দলই নিজেদের হোম ভেন্যু ফেডারেশনকে জানিয়ে দিয়েছে। সেক্ষেত্রে হোম ভেন্যুর কোনও পরিবর্তন হচ্ছে না অন্যবারের থেকে। প্রতিবারের মতো এবারও মোহনবাগান ও ইস্টবেঙ্গল নিজেদের হোম ভেন্যু হিসাবে যুবভারতীকে বেছে নিয়েছে। অন্যদিকে মহামেডান স্পোর্টিং এর হোম ভেন্যু হতে চলেছে কিশোরভারতী স্টেডিয়াম। গতবারও মহামেডান কিশোরভারতীকে হোম ভেন্যু হিসাবে দেখিয়েছিল।

আইলিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে উঠে আসা নতুন দল, কোচ হাবাসের ইন্টারকাশী নিজেদের ভেন্যু দেখায়নি। প্রথমে শোনা গিয়েছিল তারা কল্যাণী স্টেডিয়ামকে হোম ভেন্যু হিসাবে দেখাবে। কিন্তু জানা গিয়েছে, তারা ফেডারেশনকে জানিয়েছে, যেহেতু সুইস মডেলে খেলা হবে, তাই ফেডারেশন যেখানে খেলতে বলবে সেখানেই খেলবে। 

বিশেষ ভাবে উল্লেখ্য এবারের আইএসএলে নতুন নামে খেলতে চলেছে হায়দরাবাদ এফসি। তাদের নতুন নামে আত্মপ্রকাশ ঘটতে চলেছে। স্পোর্টিং ক্লাব দিল্লি নামে এবারে ISL-এ অংশ নেবে, গত মরসুম পর্যন্ত হায়দরাবাদ এফসি নামে খেলা দলটি। এবার থেকে দলটির নাম পরিবর্তন হয়েছে। একই সঙ্গে দিল্লিকেই তাদের হোম ভেন্যু হিসাবে বেছে নিয়েছে তারা। অর্থাৎ পঞ্জাব এফসি ও স্পোর্টিং ক্লাব দিল্লি তাদের হোম ভেন্যু দেখিয়েছে দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামকে।  

ডায়মন্ড হারবারে নতুন অধ্যায় সাহিলের, স্বপ্ন ভারতীয় সিনিয়র দলের জার্সিতে গোল করা

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular